বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১ জানুয়ারি ২০২৪, ১:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মসজিদে নববীতে সেলফি তোলা নিয়ে যা বললেন শায়খ সুদাইস

ধর্ম ডেস্ক: হারামাইন শরিফাইনের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইস মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ইবাদতের উদ্দেশ্যে আসা মানুষদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন। বিশেষ নির্দেশনায় তিনি বলেছেন, ইবাদত পালনকারীরা সেলফিতে ব্যস্ত না হয়ে নিজের সময়কে ইবাদতের জন্য কাজে লাগাতে পারেন।

তিনি আরও বলেন, হারামাইনে ইবাদতের পরিবেশ অক্ষুণ্ন রাখতে আগত ইবাদত পালনকারীদের সহযোগিতা প্রয়োজন। মসজিদে নববীতে ইবাদত পালনকারীদের ব্যবস্থাপনা পরিদর্শনের সময় তিনি এসব বলেন।

এ সময় তিনি আগত ইবাদত পালনকারীদের সঙ্গে কথা বলেন। ইবাদত পালনকারীদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি মসজিদে নববীতে আগত নারীদের পর্দার প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলেন। একইসঙ্গে তাদের পুরুষের জন্য নির্ধারিত এলাকা থেকে দূরে থাকতে বলেন এবং মহিলাদের নামাজের জন্য নির্ধারিত স্থানে অবস্থানের কথা বলেন।

তিনি ইবাদত পালনকারীদের মসজিদে নববীর সম্মান রক্ষা এবং বিদয়াত পরিহার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আকড়ে ধরার আহ্বান জানান।

প্রসঙ্গত, ২০১২ সালে (মোতাবেক ১৪৩৩ হিজরিতে) সৌদি আরবের মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ পান শায়খ সুদাইস। তিনি ১৪০৪ হিজরি (১৯৮৪ সালের মে মাসে) মাত্র ২২ বয়সে মসজিদুল হারামের খতিব ও ইমাম হিসেবে নিয়োগ পান।

পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান হওয়ার পর ২০১৪ সালে তিনি মসজিদে নববিতে প্রথমবার ইমামতির দায়িত্ব পালন করেন। সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াতের জন্য মুসলিম বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত তিনি। ২০২৩ সালে পবিত্র কাবার ইমাম হিসেবে ৪০ বছর পূর্ণ করেছেন শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস।

সূত্র : সাবাক ওয়েব সাইট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

১

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

২

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

৩

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৪

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৫

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৬

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৭

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

৮

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

৯

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

১০

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১১

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১২

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১৩

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৪

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৫

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৬

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৭

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১৮

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

১৯

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

২০