বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১০ মার্চ ২০২৫, ১২:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে পাচারের চেষ্টাকালে ১৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে দুই কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

সোমবার (১০ মার্চ) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক চোরাকারবারীর নাম সোহেল উদ্দীন (৫৫)। তিনি জেলার কলারোয়া উপজেলার আইসপাড়ার হামেস উদ্ধীনের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা আবাদেরহাট এলাকায় অবস্থান নিয়ে ইজিবাইকে করে সীমান্তের দিকে গমনকালে সোহেল উদ্দীনকে আটক করে। এসময় তার ইজিবাইকের স্টিয়ারিংয়ের এর সেটিংয়ের মধ্যে টেপ দিয়ে পেচানো অবস্থায় রাখা এক কেজি ৮শ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ইজিবাইকসহ জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় দুই কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২শ টাকা।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, জব্দকৃত স্বর্ণ সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এছাড়া আটক চোরাকারবারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

বাঁশতলা মৎস্য সেট-গোবিন্দকাটি রাস্তায় চরম জনদুর্ভোগ, সংস্কারের দাবি

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোরে সরকারিভাবে যাকাতের ১০ লাখ ৫১ হাজার টাকা বিতরণ

১০

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১১

জন্মদিনে জায়েদ খানের চমক, প্রকাশ করলেন ‘শিকারি’র পোস্টার

১২

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

১৩

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

১৪

কয়রায় দুই বেকারিকে জরিমানা

১৫

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

১৬

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

১৭

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

১৮

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

১৯

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

২০
error: Content is protected !!