বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৯ অক্টোবর ২০২৩, ৬:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলা ওয়েব সিরিজে ফিরছেন রাইমা

বিনোদন ডেস্ক | টলিউড থেকে বলিউড, ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় নিজেকে উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করেছেন রাইমা সেন। এবার ভক্তদের সুখবর দিলেন তিনি।

টলিউডে খুব বেছে বেছেই কাজ করেন রাইমা। শিগগিরই বাংলায় কাজ করতে চলেছেন এ অভিনেত্রী। তবে কোনো সিনেমা নয়, একটি ওয়েব সিরিজের প্রধান চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।

সম্প্রতি ‘কলঙ্ক’ নামে একটি নতুন ওয়েব সিরিজের প্রস্তাব পেয়েছেন রাইমা। একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি হচ্ছে সিরিজটি। তবে এ বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করেনি নির্মাতারা। শুধু সিরিজের পোস্টারটি প্রকাশ্যে এসেছিল।

জানা গেছে, ‘কলঙ্ক’ সিরিজে কাজের জন্য সম্মতিও জানিয়েছেন রাইমা। তবে সিরিজের বিষয়বস্তু নিয়ে এখনই কিছু জানা যাচ্ছে না। বরাবরই সাহানার কনটেন্টে নারী স্বাধীনতা বিষয়ক বার্তা থাকে। তাই অনুমান করা যায়, সে রকমই কোনো বিষয় নিয়ে তৈরি হতে পারে ওয়েব সিরিজ ‘কলঙ্ক’। পূজার পর সিরিজটির শুরু হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গেল মাসে মুক্তি পায় রাইমা অভিনীত সিনেমা ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ‘হ্যালো’ ও ‘রক্তকরবী’ ওয়েব সিরিজে দেখা গেছে তাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

১

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

২

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৩

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৪

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

৫

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

৬

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

৭

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

৮

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

৯

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১০

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১১

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১২

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৩

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৪

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১৫

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

১৬

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১৭

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

১৮

সব সম্পত্তি লিখে দিতে চেয়েও পার পেলেন না তিনি: ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

১৯

সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ

২০