বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২২ আগস্ট ২০২৪, ২:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. রুহুল হক ও এসপি মঞ্জুরুল কবীরসহ ৫৪ জনের নামে হত্যা মামলা

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার দেবহাটার জামায়াত নেতা আনারুল ইসলামকে হত্যার অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক ও তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরসহ ৫৪ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সাতক্ষীরার বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ০৭ এ আনারুল ইসলামের ভাই রবিউল ইসলাম বাদী হয়ে মামলার আবেদন করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে দেবহাটা থানার ওসিকে এফআইআর হিসেবে গ্রহণের আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাড. বাসারাতুল্লাহ আওরঙ্গী বাবলা বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন, সাতক্ষীরা সদর সার্কেলের তৎকালীন সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, কালিগঞ্জ সার্কেলের তৎকালীন সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান, দেবহাটা থানার তৎকালীন অফিসার ইনচার্জ তারক বিশ^াস, এসআই আলী আকবর, তপন কুমার সিংহ, জিয়াউল হক, ইউনুস আলী গাজী, তানভীন হাসান, এএসআই এফএম তারেক, এএসআই মদন মোহনসহ ৫৪ জন।

মামলার এজাহারে উল্লিখিত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অন্যান্য আসামিদের সহযোগিতায় ২০১৪ সালের ১৪ জানুয়ারি আনারুল ইসলামকে তার ঘের থেকে তুলে নিয়ে গুলি করে ও পিটিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০