বাংলাদেশ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জোড়া গোল-অ্যাসিস্টে সালাহর তিন রেকর্ড

স্পোর্টস ডেস্ক: লিভারপুলে এটাই কি মোহামেদ সালাহর শেষ মৌসুম? হয়তো তাই, আবার হয়তো নাও। তবে নতুন চুক্তি হোক বা না হোক, লিভারপুলের জার্সিতে একের পর এক নতুন রেকর্ড গড়ে যাচ্ছেন এই ফরোয়ার্ড।

লন্ডন স্টেডিয়ামে ৯ গোলের রাতে গতকাল টটেনহামকে ৬-৩ ব্যবধানে হারিয়েছে অলরেডরা। সালাহ শুধু জোড়া গোলই করেননি, করেছেন জোড়া অ্যাসিস্টও। তাতে প্রথম ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো মৌসুমে বড়দিনের ছুটির আগেই ১০-এর অধিক গোল ও অ্যাসিস্টের কীর্তি গড়লেন তিনি। এখন পর্যন্ত এই মৌসুমে তার নামের পাশে রয়েছে ১৫ গোল ও ১১ অ্যাসিস্ট।

এনিয়ে টানা চার মৌসুমে ১০ এর অধিক গোল ও অ্যাসিস্টের দেখা পেলেন সালাহ। সেটাও করে দেখাতে পারেননি কোনো ফুটবলার। শুধু তা-ই নয়, সবমিলিয়ে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ছয় মৌসুমে ১০ এর অধিক গোল ও অ্যাসিস্ট রয়েছে এই ফরোয়ার্ডের। ছাড়িয়ে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ওয়েইন রুনিকে (৫)।

রেকর্ড গড়ার পর সালাহ বলেন, ‘সত্যি বলতে ম্যাচ শুরুর আগে আমি তেমনটা ভাবিনি তবে সেটা করতে পারায় আমি আনন্দিত। এটা এমন কিছু যা আমাকে খুশি করে তোলে। আমি গর্বিত এবং কঠোর পরিশ্রম চালিয়ে যাব। ‘

এদিন বিল লিডেলকে (২২৮) টপকে লিভারপুলের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সালাহ। ৩৭৩ ম্যাচ খেলে অলরেডদের হয়ে ২২৯ বার জাল কাঁপিয়েছেন তিনি। ৩৪৬ গোল নিয়ে চূড়ায় থাকা ইয়ান রাশকে ছাড়াতে পারবেন কি না প্রশ্নে এই ফরোয়ার্ড টেনে আনলেন অনিশ্চিত ভবিষ্যতের কথা।

তিনি বলেন, ‘অবশ্যই এটি (চতুর্থ সর্বোচ্চ গোলদাতা) অর্জন করা দারুণ ব্যাপার। লিভারপুল বিশাল একটি ক্লাব। তবে আবারও বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা ম্যাচটা জিতেছি। তবে এই ধরনের অর্জন পেলে অসাধারণ লাগে। ’

‘সত্যি বলতে আমি জানি না, তিনি (রাশ) এতো গোল কীভাবে করেছেন। আমার মনে হয় তখনকার ফুটবল ছিল অনেকটা সাতজনের লড়াইয়ের মতো, এখনকার মতো ১১ জনের লড়াই নয়। তিনি ক্লাবের একজন মহান কিংবদন্তি এবং আমাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। আমার ক্যারিয়ার যেভাবেই শেষ হোক না কেন, আমি তাতেই খুশি থাকব। তাই দেখা যাক কী হয়। ’

সালাহর দাপুটে রাতে শীর্ষস্থান আরও মজবুত করেছে লিভারপুল। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৩৯। একই দিন অবশ্য হোঁচট খেয়েছে দুইয়ে থাকা চেলসি। এভারটনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা। যার ফলে লিভারপুল থেকে পিছিয়ে আছে চার পয়েন্ট ব্যবধানে।

এদিকে বোর্নমাউথের ৩-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর যৌতুক মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড বিজয় কুমার কারাগারে

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

রসুলপুরে ড্রেন নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ

অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

শ্যামনগরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় সম্প্রীতি ও সহযোগিতার অঙ্গীকার

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে গ্রুপিং চরমে!

উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

পাইকগাছায় প্রশাসনের তৎপরতায় ১০.৬০ একর ভিপি সম্পত্তি উদ্ধার

১০

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন

১১

১২

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত

১৩

মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১৪

গিলক্রিস্ট-ধোনিকে ছাড়িয়ে পন্তের ডাবল রেকর্ড

১৫

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১২৩২

১৬

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আনন্দ মিছিল

১৭

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ

১৮

নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস

১৯

এসিসির সভায় প্রথমবার তামিম

২০
error: Content is protected !!