বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১২ মার্চ ২০২৫, ৪:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধর্ষণের অপরাধে ইসলামী দণ্ডবিধি বাস্তবায়নের দাবি আইম্মা পরিষদের

oplus_262146

সুলতান শাহাজান, শ্যামনগর: দেশের প্রচলিত আইনে ধর্ষণের শাস্তি প্রয়োগে সবচেয়ে ধীরগতি লক্ষ্য করা যায় উল্লেখ করে ধর্ষণের অপরাধে ইসলামী দণ্ডবিধির বাস্তবায়নের দাবি জানিয়েছেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এই দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, একের পর এক নারী ও শিশু ধর্ষণ এবং হত্যা ঘটনা ঘটছে, কিন্তু এর কোনো দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখিনি। এ কারণে ধর্ষকরা আরো সাহসিকতার সাথে ঘৃণিত কর্মকাণ্ড করতে দুঃসাহস পাচ্ছে। তাই দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ডের মাধ্যমে কার্যকর করতে হবে। এক্ষেত্রে ইসলামী দণ্ডবিধি বাস্তবায়নের দাবি জানান তারা।

বক্তারা আরো বলেন, গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সমাজ উন্নয়নে অবদানের জন্য মুহিনকে (মোহনা) অদম্য নারীর পুরস্কার দেওয়া হয়েছে। যিনি জন্মগতভাবে একজন পুরুষ ও রূপান্তরের মাধ্যমে নিজেকে নারী দাবি করেন। অথচ দেশে হাজারো নারী সামাজিক, পারিবারিক রাষ্ট্রীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। একজন রূপান্তরকামীকে পুরস্কৃত করার মাধ্যমে এদেশের কোটি কোটি নারীকে অসম্মান করা হয়েছে।

এছাড়াও জেন্ডার সমতার নামে দেশে যে সমাজ ও ধর্মবিদ্বেষী মতবাদকে উৎসাহিত করা হচ্ছে, তার পরিণাম ভালো হবে না। একজন ট্রান্সজেন্ডারকে নারী পুরস্কার দিয়ে সরকার এদেশের ধর্মপ্রাণ মানুষের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে বল মন্তব্য করেন তারা।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের শ্যামনগর উপজেলা দাওয়াহ বিষয়ক সম্পাদক এটি.এম মিসবাহ উদ্দিন বোরহানীর সঞ্চালনায় ও সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন দ্বীনি সংগঠন শ্যামনগর উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা মুহাদ্দিস খাইরুল বাশার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলার সভাপতি হাফেজ মাওলানা আবুল হোসেন, সাবেক সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, ইসলামী শ্রমিক আন্দোলন শ্যামনগর উপজেলার সভাপতি অ্যাডভোকেট আবুজার উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাহ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!