বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১০ অক্টোবর ২০২৪, ৬:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অ‌বৈধভা‌বে ভার‌তে যাওয়ার প‌থে কলা‌রোয়া সীমা‌ন্তে আটক ৪

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার প্রাক্কালে তিন নারীসহ চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তাদের কাছ থেকে সিমসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকা‌লে ‌বি‌জি‌বির সাতক্ষীরা ৩৩ ব্যাটা‌লিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এর আ‌গে সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া উপ‌জেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বরিশাল জেলার কোতয়ালী থানার চরগোপালপুর গ্রামের হানিফ মুন্সির ছেলে সাইফুল মুন্সি (৩৫) ও তার স্ত্রী আখি আক্তার (২৭), নেত্রকোনা সদর থানা এলাকার সড়বদিঘীয়া গ্রামের আবুল মিয়ার মেয়ে লাকী আক্তার(২৫) এবং চুয়াডাঙা জেলার জীবননগর থানার জীবননগর গ্রামের বকুলের মেয়ে পাপিয়া খাতুন (২৪)।

বি‌জি‌বি জানায়, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে বৃহস্পতিবার সকালে অবৈধভাবে কয়েকজন ব্যক্তি ভারতে গমন করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অবস্থান নেয়। এসময় কাকডাঙ্গা বিওপির সুবেদার নাসির উদ্দিন ও নায়েক কাজী হুরমুজ আলীর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের সাতক্ষীরার কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

অপর‌দি‌কে, বৃহস্পতিবার সকালে বিজিবি পৃথক অভিযান চা‌লি‌য়ে কলারোয়ার চান্দুরিয়া সীমান্ত থে‌কে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনার সময় ৩টি গরু আটক করে। আটক গরু ৩টি সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

রক্তদান হোক সামাজিক ফ্যাশন || ‎তারিক ইসলাম

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১০

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫

১১

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১২

হোয়াইটওয়াশের ম্যাচে ২৭৪ রান বাংলাদেশের

১৩

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

১৪

সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

১৫

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি কার্গোসহ ৫জন আটক

১৬

জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

১৭

সাতক্ষীরায় খুদে বিজ্ঞানীদের মেলা: নতুন উদ্ভাবনী ভাবনায় সমৃদ্ধ আগামীর স্বপ্ন

১৮

খুলনায় মসজিদে সন্ত্রাসীদের গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

১৯

বিদেশিদের বসবাসে বাধ্যতামূলক নিয়ম করল সৌদি

২০