বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ আগস্ট ২০২৩, ৯:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শারজাহর বিপক্ষে লড়াই করে হারল বসুন্ধরা

ডেস্ক রিপোর্ট: শক্তিমত্তায় বাংলাদেশের কিংসের চেয়ে শারজাহ এফসি অনেক এগিয়ে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডের খেলায় তাদের বিপক্ষে লড়াই করে হেরেছে টানা চারবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

শক্তিমত্তায় এগিয়ে থাকা শারজাহ এফসিকে দীর্ঘ সময় আটকে রাখলেও শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বসুন্ধরাকে।
খেলার শুরুতে নিয়ন্ত্রণ ছিল শারজাহ’র। কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকো ত্রিশ মিনিটের মধ্যে দুর্দান্ত দু’টি সেভ করেন। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় খেলা শুরু হলেও আবহাওয়ায় আর্দ্রতা অনেক। রেফারি মিনিট দু’য়েকের কুলিং ব্রেক দেন।

কুলিং ব্রেক থেকে ফেরার পর কিংস কিছুটা খোলস থেকে বেরিয়ে আসে। ৩৩ মিনিটে প্রথম উল্লেখযোগ্য গোলের সুযোগ তৈরি করে বসুন্ধরা কিংস। রবসন রবিনহোর কর্নারে দরিয়েলতনের হেড ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

৩৭ মিনিটে মিগেল ফিগেইরোকে ফাউল করে হলুদ কার্ড দেখেন বার্সেলোনা-জুভেন্টাসের সাবেক তারকা মিরোলেম পিয়ানিচ।

প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৭ মিনিট) গোল হজম করে পিছিয়ে পরে বসুন্ধরা। কায়োর থ্রু বল থেকে বল পান পিয়ানিচ। তার কাটব্যাক থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন লুয়ান পেরেরা। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতীতে যায় শারজাহ এএফসি।

বিরতির পর বসুন্ধরা গোল শোধের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ৪৯ মিনিটে দরিয়েলটনের পাসে মিগেলের শট গোলকিপার ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করেন। ৩ মিনিট পর মিগেলের পাসে ফাঁকায় দরিয়েলটন প্লেসিং করলেও গোলকিপার আবারও ঝাঁপিয়ে পড়ে গোল হতে দেননি। ৭০ মিনিটে পিয়ানিচের ফ্রি কিক জিকো ফিরিয়ে দেন। তবে পরের মিনিটে শারজা ব্যবধান দ্বিগুণ করে। সেলিমের ক্রসে পেরেরা লাফিয়ে উঠে হেডে জাল কাঁপান। শেষের দিকে সোহেল রানা-ইব্রাহিমরা বদলি নেমেও দলের হার এড়াতে পারেনি। শারজাতে ম্যাচ হেরে বসুন্ধরাকে এখন এএফসি কাপের গ্রুপ পর্বে খেলতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০