বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩০ আগস্ট ২০২৩, ১১:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক প্রশিক্ষণ

 

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক প্রশিক্ষণ ও সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্সর গ্রুপ (এসিজি) সদস্যদের অংশগ্রহণে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) সাতক্ষীরার লেকভিউ’র পদ্মা হলে এই প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম ভাগে এসিজি সদস্যদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক প্রশিক্ষণ এর উদ্বোধন ঘোষণা করেন সনাক সভাপতি হেনরী সরদার। প্রশিক্ষণে এসিজি সদস্যবৃন্দ টিআই, টিআইবি ও দুর্নীতি বিরোধী স্বেচ্ছাব্রতী আন্দোলন; টিআইবি’র বর্তমান প্যাকটা প্রকল্প এবং এসিজি’র অপারেশনাল গাইডলাইন ও নৈতিক আচরণবিধি ইত্যাদি বিষয়ে ধারণা লাভ দেওয়া হয়। এছাড়াও তারা দুর্নীতিবিরোধী আন্দোলন বেগবান করার কৌশল ও দক্ষতা অর্জন করেন। প্রশিক্ষণের সহায়তাকারী হিসেবে ছিলেন টিআইবি’র কো-অর্ডিনেটর-সিই কাজী শফিকুর রহমান ও ক্লাস্টার কো-অর্ডিনেটর-সিই মো. ফিরোজ উদ্দীন। প্রশিক্ষণশেষে সনাক এর শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক মো. আব্দুল হামিদ এসিজি সদস্যদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান।

পরে সনাক, ইয়েস ও এসিজি সদস্যদের অংশগ্রহণে ‘অভিজ্ঞতা বিনিময় সভা’ অুনষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সহসভাপতি ভারতেশ^রী বিশ^াস। সনাক পর্যায়ের পরিকল্পনা ও অর্জন বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো. মনিরুল ইসলাম।

উপস্থিত সনাক, ইয়েস ও এসিজি সদস্যগণ স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও চ্যালেঞ্জ উত্তরণের উপায় নিয়ে তাদের মূল্যবান মতামত প্রদান করেন।

আলোচনায় অংশগ্রহণ করেন ইয়েস দলনেতা নির্মল গাইন, কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক এসিজি সমন্বয়ক মো. হাছিবুর রহমান, টিআইবি’র কো-অর্ডিনেটর-সিই কাজী শফিকুর রহমান, ক্লাস্টার কো-অর্ডিনেটর-সিই মো. ফিরোজ উদ্দীন, সনাক সদস্য রেবেকা সুলতানা, সহসভাপতি মো. আ. সামাদ, সদস্য মো. তৈয়ব হাসান বাবু, ডা. সুশান্ত কুমার ঘোষ, ড. দিলারা বেগম, কল্যাণ ব্যানার্জী, কিশোরী মোহন সরকার ও প্রফেসর মো. আব্দুল হামিদ। অনুষ্ঠানের এক পর্যায়ে সনাক ইয়েস, এসিজি সদস্য ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পর্বের সঞ্চালনায় ছিলেন সদর হাসপাতালভিত্তিক এসিজি’র সমন্বয়ক মো. মনিরুল ইসলাম মীম। দিনব্যাপী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইয়েস সদস্য সমাপ্তি গাইন ও মুশফিকুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতার দেয়াল স্থাপন

১

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

২

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

৩

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

৪

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

৫

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

৬

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

৭

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

৮

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

৯

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

১০

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

১১

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

১২

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

১৩

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

১৪

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১৫

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১৬

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১৭

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১৮

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

১৯

সাতক্ষীরা প্রেসক্লাবের স্মরণসভা: জিএম নূর ইসলাম ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ

২০