বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ ডিসেম্বর ২০২৪, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে ফানুস নাট্যদলের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক রিপোর্ট: বর্ণাঢ্য আয়োজনে ফানুস নাট্যদলের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ বঙ্গের খ্যাতনামা সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী আবু আফফান রোজ বাবু।

শুরুতে ফানুস নাট্যদল ময়মনসিংহ গীতিকা অবলম্বনে বাংলার লোককাহিনী নিয়ে নাটক ‌‘কমলাসুন্দরী’ পরিবেশন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচী সাতক্ষীরার সভাপতি সিদ্দিকুর রহমান, সাতক্ষীরা সাউন্ড অ্যান্ড লাইট অ্যাসোসিয়েশনের সভাপতি রবিউল ইসলাম গাজী, খ্যাতনামা কবি, সাহিত্যিক ও সুরকার প্রাণকৃষ্ণ সরকারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা ফানুস নাট্যদলের ছয় বছরের গৌরবোজ্জ্বল পথচলা নিয়ে আলোচনা করেন এবং দলটির অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

এসময় ফানুস নাট্যদলের পক্ষ থেকে শব্দ ও আলোক প্রক্ষেপণে গৌরবজনক অবদানের জন্য রবিউল ইসলাম গাজী এবং সেরা সফল উদ্যোক্তা হিসেবে আনিকা অর্পাকে বিশেষ সম্মাননা প্রদান করেন।

দলীয় কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এই বছর ফানুস সেরা নাটুকে সম্মাননা পান মোস্তাফিজুর রহমান। অন্যান্য সম্মাননাপ্রাপ্তরা হলেন, সেরা শিল্পী জান্নাতুন নাহার, সেরা কর্মী সংগঠক সুষ্মিতা বিশ্বাস, সেরা নবাগত আশিকুজ্জামান, চিরসাথী সম্মাননা প্রজ্ঞা লাবনী ও আন্তঃক্রীড়া চ্যাম্পিয়ন আদনান আহমেদ। এছাড়া শিল্পী ও কলাকুশলীরা দলীয়ভাবে ফানুস নাট্যদলের প্রতিষ্ঠাতা, সভাপতি এবং নাট্যগুরু মলয় কান্তি মণ্ডল (প্রতীক রূদ্র)-কে আজীবন সম্মাননা প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!