বাংলাদেশ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৬ অক্টোবর ২০২৪, ১২:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নায়ক হিসেবে কাকে চান শখ?

বিনোদন ডেস্ক: এক সময়ের পর্দার জনপ্রিয় মুখ আনিকা কবির শখ। মাঝে ব্যক্তিজীবনের বিভিন্ন কারণে শোবিজ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন, দীর্ঘ বিরতি কাটিয়ে আবার পর্দায় ফিরেছেন এই অভিনেত্রী।

গত মাসে ‘অদ্ভুত পরিবার’ নামে এক ধারাবাহিকে কাজ শেষ করেছেন আনিকা কবির শখ। এরপর থেকে আবারও চলে এলেন লাইমলাইটে। নিয়মিতই গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বড় পর্দায় কাজ করা প্রসঙ্গে আলাপ করেন শখ। সেখানে ঠিক কার বিপরীতে নায়িকা হতে চান, তার ইচ্ছা প্রকাশ করেন শখ।

কিন্তু জুটি ধরে কাজ করা প্রসঙ্গে শখের একটি উদ্বেগের বিষয় রয়েছে। সেটি নিয়েও মুখ খোলেন অভিনেত্রী। শখের সেই উদ্বেগের বিষয়টি মিডিয়ার সিন্ডিকেট। এ প্রসঙ্গে শখ বলেন, ‘মিডিয়াতে এখন সিন্ডিকেট বলতে ব্যাপার আছে। সে জায়গা থেকে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আমি কেমন সমস্যার সম্মুখীন হই, আমি বলব যে আমি কোনো সমস্যা ফেস করি না। সিন্ডিকেটের কথাটি আমি এ জন্যই তুলছি, সব শিল্পীরা এখন জোড়ায় জোড়ায় কাজ করছে। তাতে অনেক সময় দর্শকেরা কনফিউজড হয়ে যায়। একজন শিল্পী হিসেবে বলব, আমি সবার সাথেই কাজ করতে চাই।’

এ সময় শখকে প্রশ্ন করা হয়, নায়ক হিসেবে কাকে চান তিনি। উত্তরে অভিনেত্রী বলেন, ‘সাক্ষাৎকারে শখকে প্রশ্ন করা হয়, নায়ক হিসেবে কাকে চান শখ। এ সময় শখ বলেন, ছবির জন্য, অবশ্যই নায়ক হিসেবে শাকিব খানকেই চাই। কারণ, শাকিব ভাই সুপারস্টার। এবং তার সাথে আমার এতবার পর্দা ভাগাভাগি হয়েছে, দর্শকরা অনেক পছন্দও করেছে, মনে হয় এবারও পছন্দ করবে, অন্য আঙ্গিকে।’

শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পা দেন আনিকা কবির শখ। এক সময় শোবিজে দর্শকপ্রিয় হন। মূলত, বিজ্ঞাপনের মডেল হয়ে তিনি জনপ্রিয়তা পান। এরপর বহু নাটক, টেলিফিল্মে দেখা গেছে তাকে। এছাড়া দুটি সিনেমায়ও কাজ করেছিলেন এই অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বংশালে হেলমেটের গোডাউনে আগুন

কালিগঞ্জে বিএনপির দোয়া মাহফিল

দৈনিক প্রবাহ অফিসে হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা

সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনা

শ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান লাগিয়ে প্রতিবাদ

নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

কয়রায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

কালিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

তাসমান পাড়ে বাঘের থাবায় ‘ছিন্নভিন্ন’ ক্যাঙ্গারু

তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময়

১০

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

১১

তিন বন্ধুকে গুলি করে হত্যা: ৩ জনের ফাঁসি 

১২

স্বর্ণের দামে বড় পরিবর্তন, যে দামে মিলছে এক ভরি

১৩

অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া

১৪

কলকাতায় মিছিল করে তোপের মুখে জয়া আহসান

১৫

পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

১৬

বাংলাদেশের কাছে লজ্জাজনক হার: অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের দাবি পন্টিংয়ের

১৭

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

১৮

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার, ৩ জেলে আটক

১৯

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!