
গত ১০ আগস্ট গভীর রাতে খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহ অফিসে অতর্কিত হামলার নিন্দা ও দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এম. শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন, নির্বাহী সদস্য যথাক্রমে অ্যাড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদার প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি
মন্তব্য করুন