বাংলাদেশ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৬ আগস্ট ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

oplus_8388608

কয়রা (খুলনা) প্রতিনিধি: ‌‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সমৃদ্ধ দেশ গড়ি’ এই প্রত্যয়কে সামনে রেখে খুলনার কয়রায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা, মৎস্য চাষীদের সম্মাননা প্রদান ও পোনা অবমুক্ত করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা সদরে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মৃন্ময় কুমার মণ্ডলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন কয়রা থানার অফিসার পরিদর্শক (তদন্ত) মো. হাসানুজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিএম মাওলা বকস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, মৎস্য চাষী ও ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা, মিনারুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী মো. আকবার হোসেন, রোকনুজ্জামান, নিরঞ্জন মণ্ডল প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্য খুলনা-৬ কয়রা-পাইকগাছার আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের উপকূলীয় এলাকায় মৎস্য চাষ ও আহরণের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর মৎস্য চাষ বাড়াতে হবে।

আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় তিনজন মৎস্য চাষীকে সম্মাননা প্রদান করা হয়।

পরে উপজেলা পরিষদের পুকুরে রুই জাতীয় বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিএনপির দোয়া মাহফিল

দৈনিক প্রবাহ অফিসে হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা

সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনা

শ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান লাগিয়ে প্রতিবাদ

নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

কয়রায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

কালিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

তাসমান পাড়ে বাঘের থাবায় ‘ছিন্নভিন্ন’ ক্যাঙ্গারু

তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময়

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

১০

তিন বন্ধুকে গুলি করে হত্যা: ৩ জনের ফাঁসি 

১১

স্বর্ণের দামে বড় পরিবর্তন, যে দামে মিলছে এক ভরি

১২

অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া

১৩

কলকাতায় মিছিল করে তোপের মুখে জয়া আহসান

১৪

পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

১৫

বাংলাদেশের কাছে লজ্জাজনক হার: অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের দাবি পন্টিংয়ের

১৬

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

১৭

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার, ৩ জেলে আটক

১৮

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

১৯

ভিডিও কলে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!