বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৬ আগস্ট ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলকাতায় মিছিল করে তোপের মুখে জয়া আহসান

বিনোদন ডেস্ক: কলকাতার চলচ্চিত্র অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন জয়া আহসান। অভিনয় আর কাজ নিয়েই সাধারণত ব্যস্ত থাকতে দেখা যায় তাকে।

রাজনৈতিক কোনো বিষয়ে প্রকাশ্যে জড়াতেও খুব একটা দেখা যায় না এই অভিনেত্রীকে।
তবে এবার কিছুটা ভিন্ন ভূমিকায় কলকাতার রাজপথে দেখা গেল তাকে।নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত এক মিছিলে অংশ নেওয়ার পাশাপাশি স্লোগান ও সমবেত গানে কণ্ঠ মেলান জয়া।
ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতায় নারীদের নিরাপত্তার দাবিতে এই মিছিলের আয়োজন করা হয়।

পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের ডাকে আয়োজিত কর্মসূচিতে রাজনীতিক, নারী বিধায়ক, সাধারণ মানুষের পাশাপাশি বাংলা চলচ্চিত্র ও সংগীতজগতের একাধিক তারকাও অংশ নেন।
মিছিলে জয়া আহসানের সঙ্গে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, সংগীতশিল্পী ইমন চক্রবর্তী, পৌষালীসহ আরও অনেকে।

এ সময় মিছিল থেকে নারীদের নিরাপত্তার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পাশাপাশি সমবেত কণ্ঠে ‘কারার ঐ লৌহ কপাট’ গানেও কণ্ঠ মেলাতে দেখা যায় জয়া ও অন্য তারকাদের।
মিছিলের ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই জয়া আহসানকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। বিশেষ করে বাংলাদেশের নাগরিক হয়েও কলকাতার একটি স্থানীয় কর্মসূচিতে তার অংশগ্রহণের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

নেটিজেনদের একাংশের প্রশ্ন- বাংলাদেশের একজন শিল্পী হিসেবে জয়া কেন কলকাতার এমন কর্মসূচিতে অংশ নিলেন? তাদের মতে, অন্য দেশের রাজনৈতিক বা সামাজিক কর্মসূচিতে কোনো তারকার অংশ নেওয়ার আগে বিষয়টি নিয়ে ভাবা প্রয়োজন।

তবে বিপরীত মতও রয়েছে। অনেকেই জয়ার পাশে দাঁড়িয়ে বলছেন, নারীর নিরাপত্তা কোনো নির্দিষ্ট দেশের বিষয় নয়; এটি সার্বজনীন একটি দাবি। একজন শিল্পী হিসেবে নারীদের নিরাপত্তার দাবিতে রাজপথে দাঁড়ানোকে তারা ইতিবাচকভাবেই দেখছেন।

জানা গেছে, কলকাতার রাতের রাজপথ নারীদের জন্য আরও নিরাপদ করার দাবিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের বক্তব্য অনুযায়ী, এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে আয়োজিত কর্মসূচি নয়; বরং নারীদের নিরাপত্তা ও নিরাপদ চলাচলের দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

সেই কর্মসূচিতেই রাজনীতিক, তারকা ও সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হয়ে মিছিলে হাঁটেন জয়া আহসান।

এদিকে সম্প্রতি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। সিনেমাটি দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০