
কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবন খুলনা রেঞ্জের অধীনস্থ কাশিয়াবাদ স্টেশনের বনরক্ষীরা অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগ ৩ জেলেকে আটক করেছে।
এ সময় তাদের নিকট থেকে ১টি নৌকা, শিকারকৃত চিংড়ি মাছসহ অবৈধ ভেশাল জাল উদ্ধার করা হয়।
জানা গেছে, রবিবার (১৬ আগস্ট) ভোর ৪টার দিকে কুলুখালি এলাকা হতে তাদেরকে আটক করা হয়।
আটক জেলেরা হলেন, মজিবার রহমান (৫৭), সাইফুল ঢালী (৪০) ও মনিরুজ্জামান বাবু (২৯)।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন