বাংলাদেশ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৬ আগস্ট ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তিন বন্ধুকে গুলি করে হত্যা: ৩ জনের ফাঁসি 

ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর মাইজদী বাজার এলাকায় ২০১৬ সালে সালিসি বৈঠককে কেন্দ্র করে তিন বন্ধুকে হত্যার ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছয় আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২১ মার্চ দুপুরে নোয়াখালী জেলা শহরের মাইজদী বাজার এলাকায় নোয়াখালী সরকারি পুরাতন কলেজ-সংলগ্ন একটি পুকুরে কিশোর রাজীব (২৩) একটি কুকুরকে গোসল করাতে যান। এ সময় স্থানীয় অনন্তপুর গ্রামের সৌরভের সঙ্গে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার জন্য সন্ধ্যায় সালিসে বসার কথা ছিল। পরে সন্ধ্যার দিকে রাজীব তার দুই বন্ধু ওয়াসিম (২২) ও ইয়াছিনকে (২৩) সঙ্গে নিয়ে নোয়াখালী সরকারি কলেজের পুরাতন ক্যাম্পাস এলাকায় যান।

অভিযোগ রয়েছে, সেখানে স্থানীয় যুবক ওমর নাছির সাজু, ওমর শরিফ সুলতান, সৌরভ, কুদ্দুস উল্যাহ, ফিরোজ মাহমুদ বাপ্পি ও হারুনুর রশিদ বাবুলসহ তাদের সহযোগীরা তিন বন্ধুর ওপর অতর্কিত গুলি চালায়।

গুলিতে ঘটনাস্থলেই রাজীব নিহত হন। গুরুতর আহত ওয়াসিম ও ইয়াছিনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় কয়েক দিন পর তারাও মারা যান।

ঘটনার পর নিহত রাজীবের মা কামরুন্নাহার বেগম বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ ১৯ জন সাক্ষী উপস্থাপন করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রোববার আদালত ছয় আসামির বিরুদ্ধে সাজা এবং দুই আসামিকে খালাসের রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— ওমর নাছির সাজু, ওমর শরিফ সুলতান, সৌরভ। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— কুদ্দুস উল্যাহ, ফিরোজ মাহমুদ বাপ্পি, হারুনুর রশিদ বাবুল। মামলার বাকি দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত ছয় আসামির প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশেদ বলেন, আদালতের রায়ে তারা সন্তুষ্ট। তিনি জানান, ছয় আসামির মধ্যে শুধু ফিরোজ মাহমুদ বাপ্পি আটক আছেন। বাকি পাঁচ আসামি পলাতক রয়েছেন।

নিহত রাজীবের মা কামরুন্নাহার বেগমও রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি।

নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের পিপি তাফাক্তার হোসেন বলেন, তিন বন্ধুকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যার অভিযোগ রাষ্ট্রপক্ষ সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আদালতের রায়ের মধ্য দিয়ে এ মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী শামসুদ্দিন রায়ের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

তিন বন্ধুকে গুলি করে হত্যা: ৩ জনের ফাঁসি 

স্বর্ণের দামে বড় পরিবর্তন, যে দামে মিলছে এক ভরি

অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া

কলকাতায় মিছিল করে তোপের মুখে জয়া আহসান

পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

বাংলাদেশের কাছে লজ্জাজনক হার: অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের দাবি পন্টিংয়ের

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার, ৩ জেলে আটক

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

১০

ভিডিও কলে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

১১

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

১২

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

১৪

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা

১৫

কালিগঞ্জে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

১৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

১৭

সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার

১৮

ইতিহাস গড়লেন অলরাউন্ডার মিরাজ

১৯

রাঙামাটিতে পিকআপভ্যান উল্টে নিহত ৪

২০
error: Content is protected !!