
দেবহাটা প্রতিনিধি: ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পোনা অবমুক্ত করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত ও বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে ও ইন্সট্রাক্টর (ইউপিইটিসি) মহিতোষ কর্মকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, বিএনপি নেতা শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সাজেদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুল মুনতাহা, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, দেবহাটা কলেজের শিক্ষক ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফহরাদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার প্রদীপ কুমার দাস। মৎস্য চাষীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অনিকেতন ফাউন্ডেশনের চেয়ারম্যান অনিকেত আলম ও দেবহাটা উপজেলা আটশত বিঘার মৎস্য চাষী লক্ষণ বাগ। এসময় বিভিন্ন ক্যাটাগেরিতে ৪ জন মৎস্য চাষীকে পুরস্কার প্রদান করা হয়।
মন্তব্য করুন