
ডেস্ক রিপোর্ট: ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, র্যালি, মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকালে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার জিএম সেলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, সাতক্ষীরা জেলা পোনা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ও সাতক্ষীরা-খুলনা অঞ্চলের সেব এর সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সদর উপজেলা সহকারী সিনিয়র মৎস্য অফিসার মোঃ লুৎফর রহমান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনতা ব্যাংক সদর উপজেলা শাখার ম্যানেজার শাহিনুর রহমান, মৎস্য চাষী আহছান উল্লাহ, পুরস্কারপ্রাপ্ত মৎস্য চাষী গোলাম রসুল প্রমুখ।
আলোচনা সভার পূর্বে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ মনিরুজ্জামান।
মন্তব্য করুন