বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৬ আগস্ট ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

Exif_JPEG_420

সারাদেশে নারীর প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

রোববার (১৬ আগস্ট) শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন সাতক্ষীরা-আশাশুনি সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আন্জুমানারা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা দত্তের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হেড সংস্থার নির্বাহী পরিচালক রানা লুইস গাইন, অর্জন ফাউন্ডেশনের পরিচালক মহুয়া মন্জুরী, স্বদেশ সংস্থার প্রোগ্রাম অফিসার মো: আজহারুল ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি শামিমা সুলতানা, সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, লিগ্যাল এইড সম্পাদক নাছিমা নাছরিন, ব্রাঞ্চ এক্সিকিউটিভ মোঃ মফিজুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আজ আমরা একত্রিত হয়েছি নারী ও কন্যাশিশুর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা, ধর্ষণ, যৌন হয়রানি, বাল্যবিবাহ, অনলাইন নিপীড়ন এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। প্রতিদিন সংবাদপত্র খুললেই দেখা যায় কোনো না কোনো নারী, শিশু কিংবা কিশোরী নির্যাতনের শিকার হচ্ছে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র কিংবা রাস্তাঘাট কোথাও নারীরা সম্পূর্ণ নিরাপদ নয়। এটি শুধু একজন নারীর সমস্যা নয়, এটি পুরো সমাজ ও রাষ্ট্রের জন্য লজ্জার বিষয়।

তারা আরো বলেন, বাংলাদেশের সংবিধান নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করেছে। কিন্তু বাস্তবে আমরা এখনো সেই নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তুলতে পারিনি। তাই আজকের এই মানববন্ধন কেবল প্রতিবাদ নয়, এটি একটি সামাজিক জাগরণের আহ্বান। আমরা চাই প্রতিটি পরিবারে মানবিক শিক্ষা নিশ্চিত হোক, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক এবং আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা হোক। প্রেস বিজ্ঞপ্তি

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

২

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৩

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৪

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৭

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৮

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৯

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১০

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১১

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১২

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৩

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৪

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৫

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৬

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৮

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৯

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

২০