বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৫ মে ২০২৩, ৭:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নার্সিং ও পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের সমতাকরণ: প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের সমতাকরণের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছে সাতক্ষীরা সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১টায় সদর হাসপাতালের সামনে বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সোমা আক্তারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সজীব উদ্দীন, সহ-সভাপতি শাজাহান ইসলাম, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক সাঈদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি প্রকাশিত প্রজ্ঞাপনে কারিগরি শিক্ষা বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের শিক্ষার্থীদের ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের সমমর্যাদা দেওয়া হয়েছে। যা অগ্রহণযোগ্য।

তারা বলেন, ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে শিক্ষার্থীরা এইচএসসি পাশ করে এডমিশন টেস্টের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে ভর্তি হয়। নার্সিংয়ের শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকেই ক্লিনিক্যাল প্রশিক্ষণে নিয়োজিত থাকে। কিন্তু ডিপ্লোমা ইন পেশেস্ট কেয়ার টেকনোলজি কোর্সের শিক্ষার্থীরা এসএসসি পাশ করে বাংলা মাধ্যমে কোনো ক্লিনিক্যাল প্রশিক্ষণ ছাড়াই কোর্স শেষ করে। তারা কোনোভাবেই নার্সিংয়ের সমমর্যাদা পাওয়ার যোগ্য নয়।

নেতৃবৃন্দ পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ দফা দাবি উত্থাপনসহ একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর কাছে পেশ করেন।

তাদের দাবিসমূহ হলোÑ কারিগরি (পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স) মুক্ত নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান প্রদান, শিক্ষা উপবৃত্তি বৃদ্ধিকরণ ও ইন্টার্নভাতা নিশ্চিতকরণ, সরকারি নার্সিংয়ে ছেলে কোটা ১০% থেকে ২০% এ বৃদ্ধিকরণ এবং বেসরকারি নার্সিং এ ২০% থেকে ৩০% এ উন্নীত করণ ও ছেলেদের আবাসিক হলের ব্যবস্থা নিশ্চিতকরণ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১০

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১১

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১২

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৩

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

১৪

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

১৫

গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নুর ইসলাম

১৬

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

১৭

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

১৮

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

১৯

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

২০
error: Content is protected !!