বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৩ এপ্রিল ২০২৪, ২:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট প্রকট

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরে প্রচণ্ড তাপদাহে সুপেয় পানির সংকট প্রকট আকার ধারণ করেছে। এতে দিশেহারা হয়ে পড়েছে মানুষ। বেড়েছে পানিবাহিত রোগ বালাই। রীতিমতো হাঁসফাঁস অবস্থা মানুষের।

এক কলস পানির জন্য দূর-দূরান্তে ছুটছেন মানুষ। নিত্যদিনের এই সমস্যা আরও প্রকট হয়ে দেখা দিয়েছে উপকূলের প্রতিটি পরিবারে।

উপকূলের কৈখালী, পদ্মপুকুর, বুড়িগোয়ালীনি, আটুলিয়া, গাবুরা ও মুন্সিগঞ্জ ইউনিয়নের মানুষ জানান, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকায় পানির সংকট ভয়াবহ রূপ নিছে। এটি স্থায়ী সমাধানের জন্য কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না।

এলাকার বেশিরভাগ খাল ও পুকুর শুকিয়ে যাওয়ায় কোথাও গোসল এবং খাবারের পানি মিলছে না। লোকজন আর্সোনিকযুক্ত নলকূপ, নোংড়া পুকুরের পানি পান করছে। এসব পানি পান করে বিভিন্ন পানিবাহিত রোগে ভুগছে।

উপজেলার বিভিন্ন এলাকায় মানুষ প্রচণ্ড গরমে পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, শাসকষ্ট, নিউমোনিয়া ইত্যাদি রোগে আক্রান্ত হচ্ছে।

কৈখালী গ্রামের পল্লী চিকিৎসক ডা. রুহুল আমীন বলেন, একদিকে অতি তাপমাত্রা, অন্যদিকে নলকূপের পানি নোনা। পুকুরগুলো সংস্কার করার অভাবে সংকট বেড়েছে।

গাবুরা গ্রামের হুদা মালী, শাহাদাত হোসেনসহ অনেকে জানান, এই এলাকার পানি লবণাক্ত। সরকারি অনেক জায়গা থাকলেও সরকারি কোনো পুকুর বা জলাধর না থাকায় প্রতিবছর দুই থেকে তিন মাস বিশুদ্ধ খাবার পানির কষ্টে জীবন কাঁটাতে হয়।

শ্যামনগর সদর হাসপাতালের আরএমও ডা. গাজী তরিকুল ইসলাম বলেন, গরম বাড়ার সাথে সাথে পানিবাহিত রোগীর সংখ্যা বাড়ছে। বেশিরভাগ শিশু ও বৃদ্ধদের ডায়রিয়া, আমাশয়, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে।

শ্যামনগরের জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মোস্তফিজুর রহমান জানান, উপজেলায় সরকারি খাওয়ার পানির পুকুর আছে ২২টি, পানির ফিল্টার আছে ৬৫৬টি। এর মধ্যে অকেজো ১৮৫টি। গভীর নলকূপ আছে ২ হাজার। অগভীর নলকূপ আছে ৫শ। আরও রয়েছে ৫টি। এছাড়া সুপেয় পানির সমস্যা সমাধানে পানির ট্যাং বিতরণ করা হয়েছে ৩ হাজার।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজিবুল আলম বলেন, পানির সমস্যা সমাধানে আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। পানির ট্যাংক বিতরণসহ বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে আরও ফিল্টার স্থাপন করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

সোলাইমান কবির ও আশেক এলাহী মুন্নার নেতৃত্বে শ্যামনগরে বিএনপির আহ্বায়ক কমিটি

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

১১

কয়রায় গাছের চারা বিতরণ ও বসতবাড়ি উদ্বোধন

১২

নিমে বাঁচে দাঁত ও পরিবেশ || ‎তারিক ইসলাম

১৩

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

১৫

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

১৬

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

১৭

আগামী সপ্তাহে কিছুটা ও পরের সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

১৮

এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

১৯

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

২০
error: Content is protected !!