বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ এপ্রিল ২০২৪, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে সাঈদ মেহেদীসহ ৪জনের মনোনয়নপত্র দাখিল

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদীসহ চারজন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (১৫ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাচন অফিস এ তথ্য জানায়।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী অন্য তিনজন হলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ মেহেদী হাসান সুমন, শেখ রকিবুজ্জামান ও জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আজিজ।

নির্বাচনে আওয়ামী লীগের তিনজনপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও নিজের জয়ের বিষয়ে তেমন কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী।

তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার আগে কর্মদক্ষতা মূল্যায়নে কালিগঞ্জ উপজেলা ছিল ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৬তম। এখন কর্মদক্ষতা মূল্যায়নে আমরা প্রথম। একবার নয়, আমরা একাধিক বার দেশের প্রথম হয়েছি। শীর্ষ স্থান ধরে রেখেছি। কালিগঞ্জ উপজেলায় যে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, বাকী উপজেলাগুলো আমাদের ধারে পাশেও নেই। বারবার প্রথম হওয়ার কারণে কালিগঞ্জ উপজেলাকে স্মার্ট উপজেলায় রূপান্তর করার পাইলটিং প্রকল্প চলছে। আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও আমি মানুষ লীগ করি বলে কোনো সমস্যা হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০