বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৫ জুন ২০২৩, ৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার প্রথম গান প্রকাশে ভক্তদের উচ্ছ্বাস

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খান অভিনীত ঈদের সিনেমা ‘প্রিয়তমা’র প্রথম গান ‘কোরবানি’ প্রকাশ পেয়েছে। আজ শনিবার (২৪ জুন) সন্ধ্যায় শাকিব খানের ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পর থেকে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। কমেন্ট ঘরে ভক্তরা শুভকামনা জানাচ্ছেন।

‘কোরবানি’ গানটির কথা ও সুরের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন আকাশ সেন। কিছুদিন আগে ৩০ সেকেন্ডের ফার্স্টলুক টিজারে শাকিব খানের রহস্যময়তা বেশ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এদিকে ২১ জুন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য আনকাট সেন্সর পেয়েছে ‘প্রিয়তমা’। হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের তুঙ্গে সিনেমাটি।

আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোমান্টিক অ্যাকশন ঘরানার এ সিনেমার কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

সিনেমাটিতে শাকিব খান ছাড়াও অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল, কাজী হায়াৎ, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!