বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৭ সেপ্টেম্বর ২০২৩, ৮:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিমানবন্দরেই নতুন ছবির চুক্তি স্বাক্ষর!

বিনোদন রিপোর্ট: কলকাতার নায়িকা সায়ন্তিকাকে নিয়ে ‘ছায়াবাজ’ নামের সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন চিত্রনায়ক জায়েদ খান। লোকেশন ছিল কক্সবাজার। ৮ দিনের টানা শুটিং শেষে আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) একটি ডোমেস্টিক ফ্লাইটে ঢাকায় ফেরেন দুজনে। বিমান থেকে নেমে সায়ন্তিকার ওঠার কথা কলকাতার ফ্লাইটে আর জায়েদ খানের ফেরার কথা নিজ ঘরে।

তার আগেই ঘটলো বিস্ময়কর ঘটনা। বন্দরেই জায়েদ-সায়ন্তিকা জুটি আটকা পড়লেন আরেকটি সিনেমার প্রযোজক-পরিচালক-নাট্যকারের হাতে! কারণ, তাদের জন্য আগে থেকেই বিমানবন্দরে অপেক্ষা করছিলেন চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবুসহ নতুন সিনেমার প্রযোজক-পরিচালকরা।

জায়েদ খান উচ্ছ্বসিত কণ্ঠে হযরত শাহজালাল বিমানবন্দর থেকেই তথ্যটি জানান। বলেন, ‘এটা আমার ও সায়ন্তিকার সিনেমা জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হলো। বিমানবন্দরেই চুক্তিবদ্ধ হতে হলো নতুন ছবির জন্য। চুক্তিতে সই করেই শায়ন্তিকাকে কলকাতার ফ্লাইট ধরতে হলো।’

জায়েদ জানান, আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে কামরুজ্জামান রোমান পরিচালিত এই ছবির নাম ‘টাইগার’। সিনেমাটির ধরন অ্যাকশন-থ্রিলার। যার বেশিরভাগ শুটিং হবে ইংল্যান্ডে।

পরিচালক কামরুজ্জামান রোমান বললেন, ‘আমার নতুন সিনেমার জন্য জায়েদ খানকে ক’দিন আগেই চুক্তিবদ্ধ করিয়েছি। আজ তার বিপরীতে নায়িকা হিসেবে সায়ন্তিকার সঙ্গে চুক্তি করলাম, তাও সেটা বিমানবন্দরের লাউঞ্জে বসে। কারণ, তাকে জরুরি কাজে আজই কলকাতায় যেতে হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু করবো। এরপর লন্ডনেও হবে বেশ কিছু অংশের শুটিং।’

গোল্ড মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হবে ‘টাইগার’। ২০২৪ সালের শুরুর দিকেই সিনেমাটি মুক্তির ইচ্ছে পরিচালকের।

সায়ন্তিকার সঙ্গে কক্সবাজারে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘সায়ন্তিকার কাছে আসলে শেখার অনেক কিছু আছে। শুটিং সেটে তার যে ডেডিকেশন, সহশিল্পীর প্রতি তার যে সম্মান, এগুলো আসলে আমাদের মধ্যে খুব কম। সায়ন্তিকাকে দেখেছি কল টাইম সকাল ৭টা হলে ৬টা বাজেই বলছে, আমি রেডি। আমি খুবই হ্যাপি ওর সঙ্গে কাজ করে। প্রথমটির কাজ শেষ না হতেই আমরা আরেকটি কাজে যুক্ত হলাম। আশা করছি আমাদের জুটি দুই বাংলার দর্শক দারুণ পছন্দ করবে।’

সায়ন্তিকাকে এর আগে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতে দেখা গেছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাকাব’ ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন সায়ন্তিকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

ফ্রান্সের হয়ে ইতিহাস গড়লেন এমবাপে

মেসির হ্যাট্রটিক: আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

১০

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

১১

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

১২

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১৩

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১৪

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১৫

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৬

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৭

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৮

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৯

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

২০