বাংলাদেশ, শনিবার, ০৪ জুলাই ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৭ অক্টোবর ২০২৩, ৩:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের হুমকি কলম্বিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গাজা উপত্যকায় বর্বরতা চালানোর জন্য ইসরাইলের কঠোর সমালোচনা করার পর কলম্বিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে দেশে ফেরত যেতে বলেছেন কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলভারো লেইভা।

লেইভা বলেন, প্রেসিডেন্ট গুস্তাভোর বক্তব্যের সমালোচনা করায় ইসরাইলের রাষ্ট্রদূত গালি দাগানের অন্তত ক্ষমা চাওয়া এবং কলম্বিয়া ছেড়ে চলে যাওয়া উচিত।

এর আগে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছিলেন, আমরা যদি ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করি তাহলে ইসরাইলি কূটনৈতিকদের আমরা এখান থেকে বহিষ্কার করব। আমরা গণহত্যা সমর্থন করি না। এ সময় গাজায় ইসরাইলের বর্বরতাকে নাৎসি বাহিনীর হত্যাযজ্ঞের সঙ্গে তুলনা করেন তিনি।

তার এই বক্তব্যের পর ইসরায়েলে নিযুক্ত কলম্বিয়ার রাষ্ট্রদূতকে তলব করে কলম্বিয়ান প্রেসিডেন্টের বক্তব্যকে এন্টি স্যামেটিক বলে প্রতিবাদ জানায় তেল আবিব।

এ প্রসঙ্গে কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলভারো বলেন, আমাদের যদি ইসরায়েলের সাথে বৈদেশিক সম্পর্ক স্থগিত করতে হয় তবে আমরা তাদের সঙ্গে সম্পর্ক স্থগিত করব তবে কলম্বিয়ার রাষ্ট্রপতিকে অপমান করা যাবে না।

গত সাত অক্টোবর হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনের সমর্থনে কলম্বিয়ার প্রেসিডেন্ট সামাজিক মাধ্যমে ইসরাইলের বিরুদ্ধে সমালোচনামূলক নানা বক্তব্য পোস্ট করে আসছেন। অবরুদ্ধ গাজায় তিনি ত্রাণ সামগ্রিক পাঠাবেন বলেও অঙ্গীকার করেছেন। গত কিছু দিনের এই কূটনৈতিক টানাপোড়েনের জেরে কলম্বিয়ায় অস্ত্র রপ্তানি স্থগিত করেছে ইসরায়েলের।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনস্রোত

শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিশর

কবর থেকে উঠে ককটেল ও হাতবোমা ছোড়েন তারা ৪জন!

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার বিষয়ক ফেলোশিপ পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খুলনায় এবার স্কুলছাত্রীকে গুলি

১০

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

১১

মৌতলায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

১২

সুন্দরবনে প্রবেশ, জুনে ২৪টি নৌকাসহ আটক ৭

১৩

সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

সুন্দরবনে শিকারীদের ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার, পরে অবমুক্ত

১৫

শক্তিশালী হচ্ছে এল নিনো, চরম আবহাওয়ার সতর্কতা জাতিসংঘের

১৬

অস্ট্রিয়াকে উড়িয়ে দিয়ে ১৬ বছরের খরা কাটাল স্পেন

১৭

নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল

১৮

আলজেরিয়ার বিদায়, শেষ ষোলতে সুইজারল্যান্ড

১৯

সাগরে লঘুচাপ, সারাদেশে বাড়বে বৃষ্টি

২০
error: Content is protected !!