বাংলাদেশ, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
১৯ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৩ জুলাই ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেস্ক রিপাের্ট: প্রতিষ্ঠার ২৩ বছরে এনটিভি নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কখনো পিছপা হয়নি। সাহসী সাংবাদিকতা ও রুচিশীল বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার বিকালে দর্শকনন্দিত স্যাটালাইট চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৪তম বছরে পদার্পণ উপলক্ষে সাতক্ষীর শহরের রয়েল প্লাস কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে অতিথিরা এসব কথা বলেন।

এসময় তারা এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনার পাশাপাশি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।

অনুষ্ঠানে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ বিল্লাহ শাহীন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, বর্তমান সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ প্রমুখ।

অনুষ্ঠানে মানবজমিনের জেলা প্রতিনিধি এসএম বিপ্লবের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এনটিভির জেলা প্রতিনিধি এসএম জিন্নাহ ও এনটিভি অনলাইনের প্রতিনিধি কেএম আনিছুর রহমান।

আলোচনা শেষে অতিথিবৃন্দ এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

এর আগে রয়েল প্লাস কনভেনশন হলের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে উঠে ককটেল ও হাতবোমা ছোড়েন তারা ৪জন!

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার বিষয়ক ফেলোশিপ পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খুলনায় এবার স্কুলছাত্রীকে গুলি

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মৌতলায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

সুন্দরবনে প্রবেশ, জুনে ২৪টি নৌকাসহ আটক ৭

সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুন্দরবনে শিকারীদের ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার, পরে অবমুক্ত

১০

শক্তিশালী হচ্ছে এল নিনো, চরম আবহাওয়ার সতর্কতা জাতিসংঘের

১১

অস্ট্রিয়াকে উড়িয়ে দিয়ে ১৬ বছরের খরা কাটাল স্পেন

১২

নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল

১৩

আলজেরিয়ার বিদায়, শেষ ষোলতে সুইজারল্যান্ড

১৪

সাগরে লঘুচাপ, সারাদেশে বাড়বে বৃষ্টি

১৫

সরকারি কেবিএ কলেজে ছাত্রদলের হেল্প ডেস্ক

১৬

দেবহাটায় ১০৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

১৭

দেবহাটায় সেলাই মেশিন বাইসাইকেল ভ্যান ও বেঞ্চ বিতরণ

১৮

বিষ্ণুপুরে ৫শ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ

১৯

পাইকগাছায় জেলা পরিষদের বরাদ্দপত্র ও গাছের চারা বিতরণ, চক্ষু চিকিৎসা

২০
error: Content is protected !!