বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩ জুলাই ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার বিষয়ক ফেলোশিপ পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার

ডেস্ক রিপোর্ট: প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারবিষয়ক সাংবাদিকতা ফেলোশিপ সম্পন্ন করায় বাংলাট্রিবিউনের সাতক্ষীরা প্রতিনিধি ও দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি আসাদুজ্জামান সরদারকে নগদ অর্থ, সনদ ও স্মারক প্রদান করা হয়েছে।

গত ২৮ জুন (রবিবার) পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে রাজধানীর বাংলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘সরকারি পরিষেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও অভিগম্যতা’ শীর্ষক এক সম্মিলনে তার হাতে এই সনদ ও স্মারক তুলে দেওয়া হয়।

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণ, সুশাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই ফেলোশিপ প্রদান করা হয়।

‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ফেলো সাংবাদিকদের পক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আসাদুজ্জামান সরদার। তিনি তাঁর বক্তব্যে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা ও সরকারি পরিষেবা প্রাপ্তিতে গণমাধ্যমের ভূমিকা এবং মাঠপর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরেন।

সম্মিলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আইন সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মঞ্জুরুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো: তরিকুল আলম, সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক মো: সাজ্জাদুল ইসলাম, চ্যানেল আইয়ের সিনিয়র সম্পাদক মীর মাসরুর জামান, ভিক্টিম সাপোর্ট সেন্টারের অ্যাসিস্টেন্ট কমিশনার মনোয়ারা আক্তার রিফাত প্রমুখ।

প্রসঙ্গত, আসাদুজ্জামান সরদার সম্প্রতি আর্থ জার্নালিজম নেটওয়ার্ক এর মর্যাদাপূর্ণ ফেলোশিপ এবং ২০২৫ সালে বারসিক মিডিয়া অ্যাওয়ার্ড লাভ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় ৪শ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ

শ্যামনগরে সন্তানের অত্যাচার থেকে বাঁচতে থানায় বাবার অভিযোগ

২০২৭ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বে, তারিখ ঘোষণা

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ‘ঘুষের হাট’, ২ লাখ রাজস্ব আদায়ে ঘুষ ২৩ লাখ

সাতক্ষীরায় তিনটি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ যুবক আটক

সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি’, পাওয়া যাবে স্বাস্থ্য–শিক্ষাসহ সব সেবা

সুন্দরবনের কোলে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিডিএফ প্রেসক্লাবে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তালতলা থেকে কোহিনুরের ম-র-দেহ উদ্ধারের পেছনে অনেক গল্প

এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

১০

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

১১

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

১২

নজরুল বর্ষে সাতক্ষীরার সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ

১৩

ঘেরের বেড়িতে লাগানো ৩০০ কুমড়া গাছ কেটে সাবাড়

১৪

কালিগঞ্জের ভাড়াশিমলায় বৃক্ষরোপণ কর্মসূচি

১৫

সাতক্ষীরায় জামায়াতের দাওয়াতি অভিযান

১৬

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক

১৭

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়াল

১৮

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১৯

ইতিহাস গড়ে বিদেশের মাটিতে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

২০
error: Content is protected !!