বাংলাদেশ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩ জুলাই ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মৌতলায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

কালিগঞ্জ প্রতিনিধি: ‌‘মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন’ এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জের মৌতলায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকালে মৌতলা ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ফয়সাল কবির, কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও মৌতলা ইউনিয়ন যুবদলের আহবায়ক কাজী আবু সাঈদ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শেখ তৈয়নুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আব্দুল মঈন, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনারুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ফজের আলী সরদার, জেলা ছাত্রদলের সদস্য শেখ মিনহাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মশিউর রহমান পলাশ, শিমু রেজা এমপি কলেজের ছাত্রদলের সভাপতি মাহিদ হোসেন, মেহেদী, ইমন, সুমন, সোকিন, রফিকুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, বরং একটি পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে এখনই তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং যুব সমাজকে খেলাধুলা, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্য বোধের চর্চায় উদ্বুদ্ধ করতে সরকারের পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আসতে হবে।

এসময় যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে কিশোর ও যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

২

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

৩

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

৪

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

৫

ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

৬

ইছামতিতে প্রতিমা বিসর্জন, নদীতে নামতে পারেনি বাংলাদেশিরা

৭

যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি?

৮

আবারও অবরোধ ঘোষণা, পর্যটকদের সাজেক ছাড়ার আহ্বান

৯

শার্শায় ৪ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

১০

‌‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ডা. মিজানুর রহমানের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক

১১

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় প্রটোকল ভঙ্গ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

১২

এবার হবে ‘ওয়ার্ম উইন্টার’, শীতের ব্যাপ্তিও কমবে

১৩

সাতক্ষীরায় অ-১৪ ফ্রি সাঁতার প্রশিক্ষণ শুরু ২৪ অক্টোবর, অংশ নেওয়ার আহবান

১৪

জীবনানন্দের ‘বনলতা’র খোঁজে || ‎তারিক ইসলাম

১৫

তালায় তিন দিনে ৭০পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

১৬

টুপটাপ রিসোর্ট ও আমাদের দায়হীনতার সংস্কৃতি || মো. মামুন হাসান

১৭

শ্রীউলার ৮টি পূজামণ্ডপে যুবদল নেতা রাফিউলের আর্থিক সহযোগিতা

১৮

পয়সা দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে আরেক পক্ষ: তারেক রহমান

১৯

বিষ্ণুপুরে আট দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান

২০