বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩ জুলাই ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে প্রবেশ, জুনে ২৪টি নৌকাসহ আটক ৭

কয়রা (খুলনা) প্রতিনিধি: নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশের অভিযোগে গত ১ মাসে ২৪টি নৌকাসহ সাতজনকে আটক করেছে বনবিভাগ। পাশাপাশি বেশ কিছু মাছ ও কাঁকড়া শিকারের সরঞ্জাম এবং ২৫ বোতল ভারতীয় কীটনাশক জব্দ করা হয়।

সুন্দরবন খুলনা রেঞ্জের বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির সদস্যরা নৌকা ও মালামালসহ তাদের আটক করেন।

জানা গেছে, গত ১ জুন থেকে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরাসহ পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু বনজীবী রাতের আধারে সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া শিকারের পাশাপাশি হরিণ শিকারে জড়িত। এ সকল অপরাধ দমনে বন বিভাগের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানে জুন মাসে ২৪টি নৌকা আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ২৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৭ জনকে আটক ও ৩ জন পলাতক রয়েছে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম বলেন, সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির কর্মকর্তাদের সমন্বয়ে টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। বৃহৎ এই সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!