বাংলাদেশ, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
১৯ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৩ জুলাই ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলজেরিয়ার বিদায়, শেষ ষোলতে সুইজারল্যান্ড

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে আজ ভ্যাঙ্কুভারে মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড ও আলজেরিয়া। দারুণ শুরুর পরও ম্যাচের ১১ মিনিটেই গোল হজম করে আলজেরিয়া। সুইজারল্যান্ডের হয়ে গোল করেন ব্রিল এমবোলো।
এরপর টানা আক্রমণে সুইজারল্যান্ডকে ব্যস্ত রাখতে সক্ষম হলেও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি আলজেরিয়া।

তাই প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সুইজারল্যান্ড। বিরতির পর দ্বিতীয় গোলের দেখা পায় সুইজারল্যান্ড।

এবার গোল করেন ড্যান এনদোয়ে। ৪৬ মিনিটে দারুণ এক শটে গোল করেন তিনি। পুরো ম্যাচে বেশ কয়েকবার গোলের সুযোগ পায় আলজেরিয়া। কিন্তু, সেই সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি।

বি-গ্রুপের শীর্ষ দল হিসাবে সাত পয়েন্ট নিয়ে নকআউটে উঠেছিল সুইজারল্যান্ড। স্বাগতিক কানাডাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপপর্ব শেষ করে মুরাত ইয়াকিনের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ নয় ম্যাচে হার নেই তাদের। সবশেষ ১০ প্রতিযোগিতামূলক ম্যাচে একটিমাত্র হার স্পেনের বিপক্ষে। আর শেষ ১৪ ম্যাচের মধ্যে মাত্র একবারই একাধিক গোল হজম করেছে সুইসরা।

অন্যদিকে, জে-গ্রুপে শেষ ম্যাচে অস্ট্রিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করে গোল ব্যবধানে নকআউট নিশ্চিত করে আলজেরিয়া। ভ্লাদিমির পেতকোভিচের দলের শেষ সাত ম্যাচে একমাত্র হার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে।
দুই দলের আগের দুটি দেখাতেই জয় পেয়েছে সুইজারল্যান্ড।

এই ম্যাচের জয়ী দল সুইজারল্যান্ড পরবর্তীতে খেলবে ঘানা অথবা কলম্বিয়ার বিপক্ষে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে শিকারীদের ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার, পরে অবমুক্ত

শক্তিশালী হচ্ছে এল নিনো, চরম আবহাওয়ার সতর্কতা জাতিসংঘের

অস্ট্রিয়াকে উড়িয়ে দিয়ে ১৬ বছরের খরা কাটাল স্পেন

নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল

আলজেরিয়ার বিদায়, শেষ ষোলতে সুইজারল্যান্ড

সাগরে লঘুচাপ, সারাদেশে বাড়বে বৃষ্টি

সরকারি কেবিএ কলেজে ছাত্রদলের হেল্প ডেস্ক

দেবহাটায় ১০৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

দেবহাটায় সেলাই মেশিন বাইসাইকেল ভ্যান ও বেঞ্চ বিতরণ

বিষ্ণুপুরে ৫শ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ

১০

পাইকগাছায় জেলা পরিষদের বরাদ্দপত্র ও গাছের চারা বিতরণ, চক্ষু চিকিৎসা

১১

কয়রার উন্নয়ন ও মানুষের সেবায় পাশে থাকার অঙ্গীকার বাপ্পীর

১২

জেলা পরিষদ প্রশাসক ও সাজেক্রীস সদস্য সচিবের সাথে আম্পায়ার্স নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৩

রাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ

১৪

এইচএসসির প্রথম দিন ৭ পরীক্ষার্থী বহিষ্কার

১৫

কালিগঞ্জে সঞ্জিব হত্যার ঘটনায় তার কাকা গ্রেপ্তার

১৬

হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৫ শিশুর

১৭

১২ কেজির গ্যাস সিলিন্ডারের নতুন দাম ১৫২৮ টাকা

১৮

হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ডের জন্য প্রতিবেদন প্রস্তাব আহবান

১৯

নজরুল বর্ষ উদ্বোধন

২০
error: Content is protected !!