বাংলাদেশ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৮ জানুয়ারি ২০২৪, ৮:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভূমধ্যসাগরে নিখোঁজ দুই নৌকা, ৩৭ অভিবাসীর সন্ধানে তিউনিশিয়ায় বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরে নিখোঁজ দুই নৌকা, ৩৭ অভিবাসীর সন্ধানে তিউনিশিয়ায় বিক্ষোভ
তিউনিশিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর পেরিয়ে ইতালি যেতে চাওয়া অন্তত ৪০ জন অভিবাসনপ্রত্যাশীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ছয়দিন ধরে নিখোঁজ রয়েছেন তারা।

নিখোঁজদের সন্ধানে পরিবারের লোকেরা তিউনিশিয়ায় বিক্ষোভ শুরু করেছে।
আল জাজিরার খবরে বলা হয়, গত সপ্তাহে ৪৫ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে লিবিয়া থেকে একটি নৌকা ছেড়ে এসেছিল। সেটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বেসরকারি একটি সংস্থার খবর, ওই নৌকায় ৪৬ জন অভিবাসনপ্রত্যাশী ছিল। একই দিন ইতালীয় কোস্টগার্ডও একই তথ্য জানায়।

গত সোমবার (১৬ জানুয়ারি) তিউনিশিয়ার উপকূলরক্ষীরা এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর স্ফ্যাক্স থেকে গত ১১ জানুয়ারি রাতে অভিবাসনপ্রত্যাশীরা একটি নৌকা নিয়ে ইতালির উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন। কয়েকদিন পার হয়ে গেলেও তাদের কোনো খোঁজ পাচ্ছিলেন না স্বজনেরা। এরপর বিষয়টি উপকূলরক্ষীদের জানানো হলে নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু হয়। একই দিন ইতালির কোস্টগার্ডও এ কথা জানায়।

এদিকে, স্বজনদের খোঁজে নিখোঁজ অভিবাসীদের পরিবার তিউনিশিয়া স্ফ্যাক্স গভর্নরেটের এল হেনচা গ্রামে বিক্ষোভ শুরু করেছে। তারা গ্রামের চারপাশে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে দেয়। সরকারের পক্ষ থেকে নিখোঁজদের খোঁজা হচ্ছে ও অনুসন্ধান প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করা হলে তারা এ বিক্ষোভ প্রত্যাহার করে নেয়।

যারা নিখোঁজ হয়েছেন তারা সবাই তিউনিশিয়ার বাসিন্দা বলে দাবি করছে আল জাজিরা। খবরে বলা হয়েছে, নিখোঁজদের মধ্যে তিন-চারজন বাদে বাকি সবাই স্ফ্যাক্স গভর্নরেটের এল হেনচা গ্রামের বাসিন্দা। তাদের বয়স ১৩ থেকে ৩৫ বছর।

নৌকাডুবিতে আলী নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার বিক্ষোভের সময় তার ভাই মোহাম্মদ জলাইলও ছিলেন। আল জাজিরার সাংবাদিক তার সঙ্গে কথা বলে জানতে পারেন, আলী চলে যাওয়ার পর থেকে তার ব্যাপারে পরিবার কোনো তথ্য পায়নি। তারা আলীর একটি খবরের জন্য মরিয়া হয়ে আছেন। ভাইয়ের শোকে মায়ের অবস্থায় খুবই খারাপ বলে তিনি জানান।

মাল্টিজ ও ইতালিয় ইউনিটগুলো নিখোঁজ লোকদের খুঁজছে। ইতালীয় বার্তা সংস্থা এজেনজিয়া নোভা জানিয়েছে, তাদের অনুসন্ধান প্রচেষ্টা ভূমধ্যসাগরের অন্তত ৮০ মাইল এলাকাজুড়ে উত্তরে স্ফ্যাক্স ও উপকূলীয় শহর মাহদিয়ার মধ্যবর্তী উপকূলরেখাজুড়ে চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

১

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

২

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

৩

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

৪

কয়রায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের মতবিনিময়

৫

দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত

৬

৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

৭

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

৮

চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার আইন হচ্ছে: আইজিপি

৯

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার বিরূপ মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন

১০

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

১১

পশ্চিম তীর হতে যাচ্ছে আরেকটি গাজা? ইসরায়েলি অভিযান শুরু

১২

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

১৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

১৪

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

১৫

The Climate Watch to deploy eight journalists at COP31

১৬

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

১৭

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

১৮

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

১৯

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, গ্রেপ্তার ২

২০