বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৫ ডিসেম্বর ২০২৩, ২:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্ব মৃত্তিকা দিবসের আলোচনা: মাটির স্বাস্থ্য সুরক্ষায় কোনো উদ্যোগ নেই

সুলতান শাহজান, শ্যামনগর: জীবনের উৎস হলেও পানি ও মাটির স্বাস্থ্য সুরক্ষায় কোনো উদ্যোগ নেই। বরং অপরিমিত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে মাটির গুণাবলী ধ্বংস করে ফেলা হচ্ছে। এতে মাটির বন্ধ্যাত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাটি হারাচ্ছে উর্বরতা। খাদ্যশস্যের শতকরা ৯৫ ভাগ ভূমিতে উৎপাদিত হলেও আমরা মাটি ও পানির কথা ভুলে যাচ্ছি। মাটি ও পানিকে বাদ দিয়ে জীবন অকল্পনীয় হলেও মাটির স্বাস্থ্য সুরক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে না। সেই সাথে জলবায়ুর পরিবর্তন এই সংকট ঘণীভুত করে তুলছে। এজন্য এখনি মাটির স্বাস্থ্য সুরক্ষা ও পানির অপচয়রোধে উদ্যোগ নিতে হবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর পাবলিক লাইব্রেরিতে গবেষণা প্রতিষ্ঠান বারসিক, স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও সিডিও ইয়ূথ টিম আয়োজিত আলোচনা সভায় বক্তারা এই আহবান জানান।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশ^বাসী আজ নানমুখী বিপর্যায়ের সম্মুখীন। এর প্রভাব মাটি ও পানিকেও বাদ দেয়নি। এজন্য উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। যা প্রাণবৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাড়িয়েছে।

সভায় শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্রের সভাপতি ও চ্যানেল আই কৃষিপদকপ্রাপ্ত কৃষক শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, শিক্ষক সাংবাদিক রনজিত বর্মন, বঙ্গবন্ধু কৃষিপদকপ্রাপ্ত কৃষাণী অল্পনা রানী মিস্ত্রী, উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্রের সাধারণ সম্পাদক কুমুুদ রঞ্জন গায়েন, বারসিক’র ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল-ইমরান, অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, কোস্টাল ইয়ূথ নেটওয়ার্কের মাকসুদা জেরিন, সিডিও ইয়ূথ টিমের জামাল বাদশা, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের ইসমাইল হোসেন প্রমুখ।

এর আগে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শ্যামনগর শহর প্রদক্ষিণ করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০