বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১০ জানুয়ারি ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইয়ং টাইগার্স অ-১৪ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে সাতক্ষীরা চ্যাম্পিয়ন

ডেস্ক রিপোর্ট: খুলনা জেলাকে হারিয়ে ইয়ং টাইগার্স অ-১৪ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাতক্ষীরা জেলা।

শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চুয়াডাঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে খুলনাকে ৬৩ রানে পরাজিত করে সাতক্ষীরা।

খেলায় টসে জিতে খুলনা জেলা বোলিং এর সিদ্ধান্ত নেয়। সাতক্ষীরা জেলা ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮টি উইকেট হারিয়ে ১৫৭ রান করে। সাতক্ষীরা জেলার আবিষ্কার বিশ্বাস ৮১* এবং শাহারিয়ার ২৯ রান করে।

জবাবে খুলনা জেলা ব্যাট করতে নেমে ৪১.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৪ রান করে।

ফলে সাতক্ষীরা জেলা ৬৩ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

দলের সাথে কোচ হিসাবে ছিলেন নাজমুল হাসনাঈন মিলন ও শাহিনুর রহমান লিটু এবং ম্যানেজার হিসাবে ছিলেন আলতাফ হোসেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরা ও মরুকরণ যেভাবে বিপর্যয় ডেকে আনে || সোহাগ হোসেন

‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

ফ্রান্সের হয়ে ইতিহাস গড়লেন এমবাপে

মেসির হ্যাট্রটিক: আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

১০

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

১১

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

১২

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

১৩

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

১৪

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১৫

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১৬

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১৭

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৮

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৯

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

২০