বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ জানুয়ারি ২০২৫, ৮:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলা বন্দরে ভিড়লো ১৪২.৭০ মিটার দৈর্ঘ্যের জাহাজ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): ‘১৯০ টিইইউস কন্টেইনার’ নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে ৭.৫০ মিটার ড্রাফটের ‘এম ভি পাকান্ডা এন্টিগুয়া’। বারমুডা পতাকাবাহী ১৪২.৭০ মিটার দৈর্ঘ্যের কন্টেইনার জাহাজটি মোংলা বন্দরের ৭নং জেটিতে ভিড়েছে। নিয়মিত পশুর চ্যানেল ও জেটি ফ্রন্টে ড্রেজিংয়ের ফলে ৮ মিটার গভীরতার জাহাজ ভেড়ানো সম্ভব হচ্ছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মোঃ মাকরুজ্জামান স্বাক্ষরিত মোংলা বন্দর কর্তৃপক্ষের পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এতথ্য জানানো হয়।

প্রেস বিঙ্গপ্তিতে আরো বলা হয়, রাশিয়ান পতাকাবাহী এম ভি মেলিনা জাহাজট রূপপুর পাওয়ার প্লান্টের জেনারেল কার্গো (মেশিনারী) নিয়ে বন্দরের ৯নং জেটিতে অবস্থান করছে এবং পানামা পতাকাবাহী ১৮৬ মিটার বিশাল দৈর্ঘ্য ও ৭.১০ মিটার গভীরতার কন্টেইনারবাহী ‘মার্কস ঢাকা’ নামে আরেকটি জাহাজ ২০৭ টিইইউস নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়বে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মোঃ মাকরুজ্জামান বলেন, ২০২৫ সালের শুরু থেকে মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমনে বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার (১০ জানুয়ারি) রূপপুর পাওয়ার প্লান্টের মালামাল নিয়ে বন্দর জেটিতে দুইটি কন্টেইনার জাহাজ এবং ১৮টি জাহাজ বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে।

তিনি আরো বলেন, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোংলা বন্দরে ২৮টি বাণিজ্যিক জাহাজ আগমন করে। আজ পোর্ট লিমিট এর মধ্যে ১৮টি বাণিজ্যিক জাহাজ রয়েছে। বর্তমানে পশুর চ্যানেলে অবস্থানরত ১৮টি বাণিজ্যিক জাহাজে আমদানিকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য কয়লা, সার (জিপসাম, ড্যাপ ফার্টিলাইজার, টিএসপি, এম ও পি), ক্লিংকার, এলপিজি, কন্টেইনার পরিবাহী ও পাথর।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে মোংলা বন্দরে ৪১৩টি বাণিজ্যিক জাহাজ আগমন করে। ১০,৩৮৬টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করা হয়, গাড়ী বহনকারী ১০টি জাহাজের মাধ্যমে ৫৬৩৭টি গাড়ি আমদানি হয়। এ সময়ে বন্দর দিয়ে ৫২,৮৪,৪৭১ মে.টন আমদানি-রপ্তানি হয় এবং ২১০ কোটি টাকা রাজস্ব আয় হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

১০

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১১

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১২

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১৩

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৪

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৫

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৬

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৭

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৮

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৯

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

২০