বাংলাদেশ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৮ মে ২০২৪, ৬:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অনেক নারী আমাকে প্রত্যাখ্যান করেছে : প্রভাস

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাস। ‘বাহুবলি’ সিনেমার সাফল্য তারকা খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে তাকে। পুরো ভারতজুড়েই রয়েছে অভিনেতার ব্যাপক জনপ্রিয়তা। তবুও ব্যক্তিজীবনে এখনও সিঙ্গেল এই তারকা।

৪৪ বছর বয়সী প্রভাসের বিয়ে নিয়ে ভক্তদেরও আগ্রহের কমতি নেই। প্রায়সময়ই প্রেম, সম্পর্ক, বিয়ে নিয়ে নানার প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। সম্প্রতি এই তারকার পুরাতন একটি সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে।

যেখানে প্রভাস জানান, ব্যক্তিজীবনে অনেক নারী তাকে প্রত্যাখ্যান করেছেন। ওই সাক্ষাৎকারে দেখা যায়, সঞ্চালক প্রভাসের কাছে জানতে চান- কখনো কোনো নারীকে প্রেমের প্রস্তাব দেওয়ার পর প্রত্যাখ্যাত হয়েছেন কি না? জবাবে প্রভাস বলেন, ‘অনেক নারী আমাকে প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, তারা আমাকে প্রত্যাখ্যান করেছে।’

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দারুণ চর্চায় পরিণত হয়েছেন ৪৪ বছর বয়সি প্রভাস। নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। একজন লেখেন, ‘হ্যাঁ, তৃষা কৃষ্ণান তাকে প্রত্যাখ্যান করেছিল।’ কেউ কেউ বলছেন, ‘আনুশকা শেঠি তাকে প্রত্যাখ্যান করেছিলেন।’

ব্যক্তিজীবনে দীর্ঘদিন আনুশকা শেঠির সঙ্গে প্রেম করেছেন প্রভাস। বহুবার তাদের বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। তবে দুজনের কেউই এ বিষয়ে কখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

যদিও ৪২ বছর বয়সি আনুশকা শেঠি এক সাক্ষাৎকারে বলেছিলেন— ‘আমি প্রভাসকে ১৫ বছর ধরে চিনি। সে আমার এমন বন্ধু যাকে রাত ৩টা সময়ও ফোন কল করতে পারি।’

বহুল আলোচিত ‘বাহুবলি’ সিনেমায় অমরেন্দ্র বাহুবলি ও দেবসেনা চরিত্র রূপায়ন করেন অভিনেতা প্রভাস ও অভিনেত্রী আনুশকা শেঠি। পর্দায় এ জুটির রসায়ন ভক্তদের মনে এতটাই দাগ কাটে যে, বাস্তব জীবনেও তাদের জুটি হিসেবে ভেবে নেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষকদের দেয়া বই পেয়ে নারী শিক্ষায় অন্য জাগরণ

১

অদৃশ্য রপ্তানি ও অর্থনীতির বহুমুখীকরণে পর্যটন || মো: মামুন হাসান

২

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

৩

লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট

৪

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৭

৫

‎সুন্দরবনের ‘সুন্দরী’ কি হারিয়ে যাবে? || ‎তারিক ইসলাম

৬

কামালনগর কবরস্থান সম্প্রসারণে জমি ক্রয়ের জন্য মতবিনিময়: আর্থিক সহযোগিতার আহ্বান

৭

‘আগে ভালো ছিলাম’-জনজীবনের দীর্ঘশ্বাস, রাষ্ট্রের জন্য সতর্কবার্তা || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

৮

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: শরীরে ৬ গুলির চিহ্ন

৯

আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ

১০

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

১১

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে জড়িত ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

১২

কৃষি পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় উপকূলের ২৫ নারীকে সম্মাননা

১৩

কালিগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ!

১৪

রাতের আধারে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মালঞ্চ নদীর চরের জমি দখল!

১৫

আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

১৬

দক্ষতার দুই ডানায় ভর করে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১৭

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবে না

১৮

মোংলায় প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র ৭০তম জন্মবার্ষিকী পালিত

১৯

তালায় মাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

২০