বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আনুলিয়ার একসরা খাল জনগণের জন্য উন্মুক্ত ঘোষণা

oplus_2

ডেস্ক রিপোর্ট: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের একসরা স্লুইচগেট সংলগ্ন খাল জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

রোববার দুপুরে আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুসের নেতৃত্বে ইউপি সদস্যরা খালের অবৈধ নেট পাটা অপসারণ ও লবণ পানি উত্তোলনের পথ বন্ধ করে দিয়ে জনগণের জন্য উন্মুক্ত করে দেন।

স্থানীয়রা জানান, লবণ পানি উত্তোলন বন্ধ হলে দুই কিলোমিটার দৈর্ঘ্যের এই খালের পানি ব্যবহার করে প্রায় তিন হাজার বিঘা জমিতে দুই মৌসুমে ধান চাষ, সবজি চাষসহ জলাবদ্ধতার কবল থেকে রক্ষা পাবে।

বল্লবপুর গ্রামের কালাম ঢালী, সাধন দাস, দুলাল দাস, শফিকুল মোড়ল ও কেয়ামত আলী জানান, এলাকার একটি কুচক্রী মহল একসরা খালে অবৈধভাবে নেট পাটা দিয়ে মাছ চাষ করে আসছিল। প্রতিবছর বৃষ্টির সময় গেটের মুখে অবৈধভাবে বাঁধ দিয়ে আটকে দেওয়ার কারণে জলাবদ্ধতার কবলে পড়তো মানুষ। ফলে ১০ গ্রামের মানুষ ফসল থেকে বঞ্চিত হতো।

আনুলিয়া ইউপি সদস্য শহিদুল ইসলাম শহীদ ও কামাল হোসেন গাজী জানান, ইউনিয়নের একসরা, মির্জাপুর বল্লভপুর, বাসুদেবপুর, পাইকপাড়া, রাজাপুর ও আনুলিয়া মৌজার তিন হাজার বিঘা জমিতে জলাবদ্ধতার কারণে আউশ, আমন ও বোরো ধান চাষ করা সম্ভব হয় না। এলাকার মানুষ ধান চাষ করতে না পেরে অনেকেই এলাকা ছেড়ে কাজের সন্ধানে দেশের বিভিন্ন ইট ভাটায় চলে গেছেন। এসব এলাকার অধিকাংশ পুরুষ বাড়ি ছাড়া। তাই এলাকার মানুষের কথা চিন্তা করে যাতে ধানের পাশাপাশি সবজি চাষ করে স্বাবলম্বী হতে পারে সেজন্য খালটি উন্মুক্ত করা হয়েছে। তারা আরো জানান, উত্তর একসরা গ্রামের ইউনুস ঢালী ও আহসান হাবীবের নেতৃত্বে অবৈধভাবে নেট পাটা বসিয়ে মাছ চাষ করে আসছিল।

আনুলিয়ার ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস জানান, একসরা খালটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি দীর্ঘদিনের। এ বিষয়ে আমি আইন-শৃঙ্খলা মিটিংয়ে একাধিকবার উপস্থাপন করেছি। নির্বাহী কর্মকর্তা মহোদয় আমাকে আশ্বাসও দিয়েছেন। তাই জনগণকে সাথে নিয়ে আজ সকালেই নেট পাটা অপসারণসহ গেটের মুখের পাট বন্ধ করে জনগণের জন্য খালটি উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

সোলাইমান কবির ও আশেক এলাহী মুন্নার নেতৃত্বে শ্যামনগরে বিএনপির আহ্বায়ক কমিটি

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

১১

কয়রায় গাছের চারা বিতরণ ও বসতবাড়ি উদ্বোধন

১২

নিমে বাঁচে দাঁত ও পরিবেশ || ‎তারিক ইসলাম

১৩

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

১৫

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

১৬

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

১৭

আগামী সপ্তাহে কিছুটা ও পরের সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

১৮

এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

১৯

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

২০
error: Content is protected !!