বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৪ মার্চ ২০২৫, ৩:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় আছিয়ার পাল্টাপাল্টি গায়েবানা জানাজা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় পাশবিক নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করা মাগুরার শিশু আছিয়ার পাল্টাপাল্টি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর সাতক্ষীরা শহরের শহীদ আসিফ চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও দুপুর আড়াইটায় সাধারণ ছাত্র-জনতার আয়োজনে পৃথক গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

প্রথম গায়েবানা জানাজায় ইমামতি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসাইন। জানাজার পর সংগঠনটির নেতৃবৃন্দ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় সংগঠনটির সদস্য সচিব সুহাইল মাহদিন সাদি এবং যুগ্ম সদস্য সচিব নাজমুল হোসেন রনি বক্তব্য রাখেন।

আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, আমরা চাই, দ্রুততম সময়ের মধ্যে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের ফাঁসি নিশ্চিত করা হোক। বিচারহীনতার সংস্কৃতি চলতে পারে না। আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো।

পরে দুপুর আড়াইটায় শহীদ আসিফ চত্বরে সাধারণ ছাত্র ও জনতার আয়োজনে আরেকটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান।

এই জানাজার অংশ নেন সাতক্ষীরা জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি ও ছাত্র সমন্বয়ক আল ইমরান ইমু, সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাতক্ষীরা জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান, সাকিব হাসান এবং ইব্রাহিম খলিল।

ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি আল ইমরান ইমু বলেন, আমরা চাই না আর কোনো শিশু এমন নির্মমতার শিকার হোক। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে রাজপথেই এর জবাব দিতে হবে।

এর আগে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পাল্টাপাল্টি গায়েবানা জানাজার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসাইন এবং ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি আল ইমরান ইমু।

ফেসবুকে জানাজার ঘোষণার পর থেকেই সাতক্ষীরায় বিষয়টি নিয়ে তীব্র আলোচনা শুরু হয়। কারা প্রথম জানাজা আয়োজন করবে, সেটি নিয়েও দুই পক্ষের মধ্যে একপ্রকার প্রতিযোগিতা দেখা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!