বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গুমের সঙ্গে জড়িত সেনা-পুলিশের ২০ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট: গুমের অভিযোগে অভিযুক্ত ২০ জন সেনা ও পুলিশ কর্মকর্তার পাসপোর্ট স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। একই সঙ্গে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

২০ জনের মধ্যে অধিকাংশই র‍্যাবে কর্মরত ছিলেন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহির্গমন-১ এর উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

ওই আদেশ অনুযায়ী, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

যেসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন- র‌্যাবের সাবেক ডিজি মোখলেছুর রহমান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ড. বেনজীর আহমেদ, র‌্যাবের সাবেক এডিজি (বর্তমানে গ্রেফতার) জিয়াউল আহসান ও কর্নেল তোফায়েল মোস্তুফা সারওয়ার, র‌্যাব-৭-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল মিফাত উদ্দিন আহমেদ, র‍্যাবের সাবেক গোয়েন্দা পরিচালক লে. কর্নেল মো. মাহবুব আলম, র‍্যাব-৪ এর সাবেক অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার লুৎফুল কবির ও র‍্যাব-১০ এর সাবেক অধিনায়ক শাহাবুদ্দিন খান, র‌্যাব-১১ এর সাবেক অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, র‌্যাব-১ এর সাবেক সিও লে. কর্নেল সারোয়ার-বিন-কাশেম।

এছাড়া সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ, সাবেক সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান, ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মুহাম্মদ মারুফ হাসান, ডিবির সাবেক ডিসি মশিউর রহমান, সিটিটিসির সাবেক এডিসি তৌহিদুল ইসলাম।

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদ-উল-ইসলাম এবং ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির অনুরোধ অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে আরও ২০ জন সরকারি কর্মকর্তার গুম সংক্রান্ত ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ পাওয়া যায় এবং তদন্তের প্রয়োজনে ওই ২০ জন যেন দেশত্যাগ করতে না পারে সে লক্ষ্যে তাদের পাসপোর্ট স্থগিতপূর্বক দেশত্যাগে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ বিষয়ে এসবির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ২০ জনের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে। যাদের বিরুদ্ধে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই ২০ সরকারি কর্মকর্তার পাসপোর্ট স্থগিত ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এর আগে সাবেক ২২ সেনা ও দুই পুলিশ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০