সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশের সাথে মতবিনিময় করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সংগঠনের নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের উত্তর কাটিয়াস্থ বাসভবনে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন পূর্বক তার সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অ্যাড. এ.বি.এম. সেলিম, আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাড. মোঃ নুরুল আমিন, অ্যাড. মোঃ ইব্রাহিম, অতিরিক্ত পিপি অ্যাড. গোলাম গণি দুদু, অ্যাড. মিজানুর রহমান বাপ্পী, অ্যাড. খোরশেদ আলম ডালিম, অ্যাড. সোহরাব হোসেন বাবলু, অ্যাড. মোঃ জাহাঙ্গীর আলম, অ্যাড. এস এম সালাহউদ্দীন, অ্যাড. রফিকুল ইসলাম খোকন, এজিপি ফিরোজ আহমেদ প্রমুখ।
এসময় সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞাপ্তি
মন্তব্য করুন