বাংলাদেশ, শনিবার, ২৭ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১০ ফেব্রুয়ারি ২০২৫, ৩:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাহিদই হচ্ছেন নতুন দলের প্রধান

ডেস্ক রিপোর্ট: এ মাসের প্রথমার্ধেই আসছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল। দলের নাম এখনো চূড়ান্ত না হলেও, দলের নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। নতুন করে যেটা নিশ্চিত হওয়া গেছে নতুন এই দলের প্রধান হবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের দায়িত্ব নেয়ার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন তিনি। এটা ঘটবে দ্রুতই। তবে সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করছেন না। নির্বাচনের আগে আগে তারা পদত্যাগ করবেন।

গত ৫ই আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর ছাত্রদের নেতৃত্বে নতুন দল আসছে কি-না তা নিয়ে আলোচনা শুরু হয়। এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কমিটি দেয়া শুরু করে। গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি। নাগরিক কমিটিও থানা পর্যায় পর্যন্ত কমিটি দিচ্ছে। মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নতুন দল গঠিত হবে। শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

বাংলাদেশের ইতিহাসে নতুন দলের আবির্ভাব অনেকটা স্বাভাবিক ঘটনা। বর্তমান সরকারের আমলেও কয়েকটি দল আত্মপ্রকাশ করেছে। তবে অতীতে দেখা গেছে; খুব কম দলই রাজনীতিতে প্রভাব রাখতে পেরেছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল বড় কোনো প্রভাব তৈরি করতে পারবে কি-না সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এ দল নিয়ে এরইমধ্যে নানা আলোচনা শুরু হয়ে গেছে।

সৌজন্যে: মানবজমিন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে ১০৯ তলা ভবনে আছড়ে পড়ল বিমান

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু

প্রথমবার একসঙ্গে অপূর্ব-চঞ্চল-ইয়াশ, মুক্তি পেল ‘হেডলাইন’

সরকারি হাসপাতালে জন্ম নিলেই সোনার আংটি, ঘোষণা বিজয়ের

সর্বাধিক গোলের রেকর্ড ভাঙল ২০২৬ বিশ্বকাপ

সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে প্রথম আলো ট্রাস্টের মানববন্ধন

বেসিনে মেডিকেল বর্জ্য, স্বাস্থ্যঝুঁকি!

দেবহাটায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাবেশ

শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি

সুন্দরবনে কোস্ট গার্ডের সাথে দুলাভাই বাহিনীর বন্দুকযুদ্ধে নি-হ-ত ১, গু-লি-বি-দ্ধ ১

১০

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের ম-র-দে-হ উদ্ধার, আ-হ-ত ১ হাজার ৫ শতাধিক

১১

যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

১২

জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আইভরিকোস্টের ইতিহাস

১৩

তরুণ সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান

১৪

সাতক্ষীরায় দুস্থ ও অসহায় ৩ শতাধিক মানুষের মাঝে বিএনপির সবজি বিতরণ

১৫

নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তালায় ‘পুষ্টি উঠোন’

১৬

জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা, ফিরলেন লিটন

১৭

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

১৮

শাকিবের সঙ্গে এবিএম সুমন, ‘সোলজার’-এ নতুন চমক

১৯

ডিসির বক্তব্যের খণ্ডিত অংশ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন

২০
error: Content is protected !!