বাংলাদেশ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১৩ জানুয়ারি ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নীল সাগরের পাড়ে তাহসান-রোজার ‘মধুর মুহূর্ত’

বিনোদন ডেস্ক: নতুন বছরের শুরুতে সকলকে চমকে মেক আপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। এখন হানিমুনের উদ্দেশে এই নতুন দম্পতি আছেন মালদ্বীপে। সেখানে চমৎকার সময় কাটাচ্ছেন তারা, তা স্পষ্ট।

হানিমুনে গিয়ে তাহসান কোনো ছবি শেয়ার না করলেও তার স্ত্রী রোজা আহমেদ ভাগ করে নিয়েছেন দারুণ কিছু ছবি ও ভিডিও। সেখানে ভেসে ওঠে দুইজনের ভালোবাসায় মাখা এক ‘মধুর মুহূর্ত’। এ সময় তাহসান-রোজা দম্পতির চোখে-মুখে দেখা যায় রোম্যান্টিক আবহ; উচ্ছ্বাসের সঙ্গে নিজেদের মতো করে সময় কাটাতে ব্যস্ত তারা।

ছবিতে দেখা যায়, মালদ্বীপের নীলচে পানির সৈকতে দাঁড়িয়ে রোজা। বালিতে তাদের পায়ের ছাপও স্পষ্ট। লাল গাউনে সাগরপাড় থেকে তাহসানের দিকে হাত বাড়িয়ে তাকিয়েছেন রোজা; সঙ্গে সঙ্গেই ‘লালপরী’ স্ত্রীকে ক্যামেরাবন্দি করলেন গায়ক।

এদিন রোজার লালের সঙ্গে রং মিলান্তি ছিল তাহসানেরও। লাল শার্টে স্ত্রীকে বাহুডোরে আগলে নেন তাহসান। সেই পোস্টের ক্যাপশনে রোজা লেখেন, ‘জীবনের শিল্পে আমাদের সুতো চিরকাল জড়িয়ে আছে, এই ভালোবাসা যেমন শক্তিশালী, তেমন ঐশ্বরিক।’

তাহসান-রোজার এই রোম্যান্টিক মুহূর্ত নিমিষেই নজর কাড়ে নেটিজেনদের; রীতিমতো মুগ্ধতা ছড়ান তাদের অনুরাগীরা।

এর আগে গত ৪ জানুয়ারি সন্ধ্যায় রোজা আহমেদের গলায় মালা দেন তাহসান। এরপর গত ৭ জানুয়ারি সকালে তারা হানিমুনের উদ্দেশ্যে মালদ্বীপ রওনা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

দুই ডজন মামলার আসামি শ্যামনগরের রবিউল গ্রেপ্তার

চালতেতলায় হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সভা

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল

সুন্দরবন সুরক্ষার চ্যালেঞ্জ ‘জনবল সংকট’

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪

১০

৩০ এপ্রিল ১০০ প্রার্থীর তালিকা দেবে এনসিপি

১১

কয়রায় চালক না থাকায় গ্যারেজে পড়ে আছে ২ সরকারি অ্যাম্বুলেন্স

১২

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

১৩

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

১৫

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

১৬

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

১৭

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

১৯

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705