বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৯ আগস্ট ২০২৩, ৬:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মানবতাবিরোধী অপরাধ: শ্যামনগরের আসামি ফজর আলীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা মো. ফজর আলী গাজী (৭১) নামের এক আসামির মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাতটার দিকে তিনি মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

জানা যায়, ফজর আলী ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী ছিলেন। গতকাল মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী মো. পিয়াসসহ কয়েকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল সাতটার দিকে তিনি মারা যান।

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় গত ৭ সেপ্টেম্বর গ্রেপ্তার হন মোঃ ফজর আলী গাজী। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামের মৃত জোহর আলী গাজীর ছেলে। তার বন্দী নম্বর ৪০৯১২/২২)।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৬ আগস্ট ১১ জনের নাম উল্লেখ করে মামলাটি করেছিলেন চন্দনা রাণী মণ্ডল। মামলায় তিনি অভিযোগ করেন, ১৯৭১ সালের ৫ অক্টোবর তার বাবা, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামের সুরেন্দ্রনাথ মণ্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে পাশ্ববর্তী চুনো নদীর পাড়ে নৃশংসভাবে নির্যাতনের পর গুলি করে হত্যা করা হয়। এরপর তাকে ধরে নিয়ে বাবার মরদেহের ওপর শুইয়ে দেওয়া হয়েছিল।

বাবা শহীদ সুরেন্দ্রনাথ মণ্ডলের হত্যাকারীদের বিচারের জন্য ২০০৯ সালের ২৬ আগস্ট ১১ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন তিনি। পরে মামলাটি আন্তুর্জাতিক অপরাধ দমন ট্রাইবুন্যাল গ্রহণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০