বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ মার্চ ২০২৩, ৪:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

ডেস্ক রিপোর্ট: প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২৩ এ সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বুধবার (২৯ মার্চ) বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়কে ০২ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় তারা।

খেলায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় টসে জিতে ব্যাট করতে নেমে ৪২.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান করে। দলের আবু হুরাইরা সর্বোচ্চ ২৫ রান করে। প্রতিপক্ষের মেহেদী ও সাকিব ৩টি করে উইকেট লাভ করে।

জবাবে পিএন মাধ্যমিক বিদ্যালয় ব্যাট করতে নেমে ২৮.১ ওভাওে ৮টি উইকেট হারিয়ে ১৩০ রান করে। দলেল আরাফাত ২৬ রান করে। ফলে সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয় ০২ উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সাজেক্রীস ক্রিকেট উপ-কমিটির চেয়ারম্যান শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক লি: সাতক্ষীরা শাখার ম্যানেজার সাইদ হাসান খান। আরও উপস্থিত ছিলেন সাজেক্রীস যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, কাজী আক্তার হোসেন, মোঃ লুৎফর রহমান সৈকত, ইকবাল কবির খান বাপ্পি, শেখ হেদায়েতুল ইসলাম, শিমুন শামসসহ অংশগ্রহণকারী স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়া মোদী দর্শকবৃন্দ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০