বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২ এপ্রিল ২০২৩, ৩:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপকূলীয় বাঁধ সংস্কারে বাঁধ রক্ষার বনায়ন ধ্বংস, কর্তৃপক্ষ নীরব!

বিলাল হোসেন: উপকূলীয় বাঁধ রক্ষার জন্য বনায়ন করা হলেও সেই বনায়ন ধ্বংস করেই বাঁধ সংস্কারের কর্মযজ্ঞ চলছে সাতক্ষীরার শ্যামনগরে। বিষয়টি একাধিক বার কর্তৃপক্ষকে জানিয়েও প্রতিকার পায়নি স্থানীয়রা।

সূত্র মতে, শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জের পূর্বকালিনগরে ১৪ লক্ষ টাকা ব্যয়ে ৪৪৮ মিটার বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে। কাজটির মূল ঠিকাদার যশোরের মুহিত উদ্দিন হলেও সাব ঠিকাদার হিসাবে আশাশুনির মইনুল ইসলাম কাজটি করছেন। কিন্তু ঝুড়ি কোদালে কাজ না করে অধিক লাভের আশায় স্কেভেটর মেশিন ব্যবহারের জন্য ধ্বংস করা হচ্ছে বৃক্ষরাজি।

সরজমিনে গিয়ে দেখা যায়, স্কেভেটর মেশিন চালানোর জন্য নির্বিচারে সামাজিক বনায়নের হাজার হাজার গাছ কেটে সারাড় করা হচ্ছে।

স্থানীয় বয়োবৃদ্ধ সুভাষ মন্ডল বলেন, আমরা ছোট বেলায় দেখেছি বাঁধ সংস্কার করতে ঝুড়ি কোদাল দিয়ে কাজ করতে। এতে গাছের কোন সমস্যা হতো না। কিন্তু এখন দেখছি মেশিন দিয়ে বাঁধ সংস্কার করার জন্য গাছগুলো কেটে ফেলছে। খুব কষ্ট করে গাছগুলো লাগানো। গাছ কাটা দেখে খুব খারাপ লাগছে।

পরিবেশবিদরা জানান, ষাটের দশকে নির্মিত বাঁধ রক্ষার জন্য সামাজিক বনায়ন করা হয়। কিন্তু এখন ঠিকাদার ও পাউবো কর্মকর্তার সহযোগিতায় অধিক লাভের আশায় স্কেভেটর মেশিন দিয়ে কাজ করার কারণে নির্বিচারে গাছ কাটা হচ্ছে। এভাবে গাছ কাটলে পরিবেশের ব্যাপক ক্ষতি হবে। এছাড়া সংস্কার করা বাঁধ টিকিয়ে রাখতে গাছের প্রয়োজন। কিন্তু যে গাছ কাটা হয়েছে, এগুলো আগামী ২০ বছরেও লাগাতে পারবে না।

গাছ কাটার বিষয়ে সাব ঠিকাদার মইনুল ইসলাম বলেন, মেশিন দিয়ে কাজ করার স্বার্থে কিছু গাছ কেটেছি।

এ বিষয়ে পাউবোর উপসহকারী প্রকৌশলী জাকারিয়া ফেরদাউস বলেন, আমরা কাউকে গাছ কাটতে বলিনি। কেউ যদি গাছ কাটে আমরা কি করতে পারি।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন বলেন, আমি বিষয়টি নিজে যেয়ে দেখবো। আপাতত স্থানীয় চেয়াম্যানকে বলে দিয়েছি গাছগুলো জব্দ করতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় মসজিদে সন্ত্রাসীদের গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

বিদেশিদের বসবাসে বাধ্যতামূলক নিয়ম করল সৌদি

হরিহর নদের মাটি বিক্রির অর্থ ভাগাভাগি: যশোরে জামায়াতের ৩ নেতার পদ স্থগিত

মরক্কোর সঙ্গে পারলো না ব্রাজিল, পয়েন্ট ভাগাভাগি

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

১০

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

১১

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

১২

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৩

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১৫

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১৬

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৭

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৯

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

২০