বাংলাদেশ, শনিবার, ২৭ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৩ এপ্রিল ২০২৩, ৯:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শোভাযাত্রা বাদ, পিছু হটল মাউশি

ডেস্ক রিপোর্ট: বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপনে নতুন নির্দেশনা দিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

নতুন নির্দেশনায়, বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে নতুন কর্মসূচি পালন করতে বলা হয়েছে।

এতে বলা হয়, পবিত্র রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য রক্ষা করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, ০১ বৈশাখ ১৪৩০ নববর্ষ উদযাপন অনুষ্ঠান জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে। অনুষ্ঠানে পবিত্র রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য রক্ষা করতে হবে। সকল শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় রমজানের পবিত্রতা রক্ষা করে ও ধর্মীয় অনুভূতি বজায় রেখে যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ৯ এপ্রিলের এক আদেশে আবশ্যিকভাবে শোভাযাত্রার কথা বলা হয়েছিল। নতুন নির্দেশনায় আগের জারিকৃত নির্দেশনাও বাতিল করা হয়েছে।

রমজানের মধ্যে স্কুল বন্ধ থাকায় আবশ্যিকভাবে শোভাযাত্রা পালনের ঘোষণায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল।

পহেলা বৈশাখের দিন মঙ্গল শোভাযাত্রাসহ বৈশাখী উৎসব পালনের নির্দেশনা দিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জারি করা স্মারকের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়েরও করা হয়েছে।

মনিপুর স্কুলের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক খালিদ জাহান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন বলে জানান আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে ১০৯ তলা ভবনে আছড়ে পড়ল বিমান

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু

প্রথমবার একসঙ্গে অপূর্ব-চঞ্চল-ইয়াশ, মুক্তি পেল ‘হেডলাইন’

সরকারি হাসপাতালে জন্ম নিলেই সোনার আংটি, ঘোষণা বিজয়ের

সর্বাধিক গোলের রেকর্ড ভাঙল ২০২৬ বিশ্বকাপ

সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে প্রথম আলো ট্রাস্টের মানববন্ধন

বেসিনে মেডিকেল বর্জ্য, স্বাস্থ্যঝুঁকি!

দেবহাটায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাবেশ

শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি

সুন্দরবনে কোস্ট গার্ডের সাথে দুলাভাই বাহিনীর বন্দুকযুদ্ধে নি-হ-ত ১, গু-লি-বি-দ্ধ ১

১০

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের ম-র-দে-হ উদ্ধার, আ-হ-ত ১ হাজার ৫ শতাধিক

১১

যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

১২

জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আইভরিকোস্টের ইতিহাস

১৩

তরুণ সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান

১৪

সাতক্ষীরায় দুস্থ ও অসহায় ৩ শতাধিক মানুষের মাঝে বিএনপির সবজি বিতরণ

১৫

নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তালায় ‘পুষ্টি উঠোন’

১৬

জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা, ফিরলেন লিটন

১৭

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

১৮

শাকিবের সঙ্গে এবিএম সুমন, ‘সোলজার’-এ নতুন চমক

১৯

ডিসির বক্তব্যের খণ্ডিত অংশ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন

২০
error: Content is protected !!