বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ জুন ২০২৩, ৯:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় কংক্রিটের খুঁটিতে বাঁশ জুড়ে ব্রিজ নির্মাণ, নির্বিকার এলজিইডি!

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটায় কংক্রিটের খুঁটিতে বাঁশ জোড়া দিয়ে জনসাধারণের পারাপারের ব্রিজ, আর নিম্নমানের উপকরণ দিয়ে নির্মাণ করা হচ্ছে সড়ক।

সীমাহীন এ দুর্নীতি-অনিয়মের বিষয়ে স্থানীয়রা অভিযোগ করলেও তাতে কর্ণপাত তো দূরে থাক, উল্টো দুর্নীতিবাজ ঠিকাদারদের পক্ষে সাফাই গাইছেন তদারকির দায়িত্বে থাকা এলজিইডি’র প্রকৌশলীরা।

এলজিইডি’র কতিপয় প্রকৌশলীর ঘুষ বাণিজ্য, দুর্নীতি পরায়ণতায় দিনের পর দিন এমন অনিয়ম ও অব্যবস্থাপনা চলতে থাকায় সরকারের উন্নয়ন প্রকল্পের সুফল থেকে বঞ্চিত ও প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ।

ফলে সরকারের উন্নয়ন পরিকল্পনার লক্ষ্য তো বাস্তবায়িত হচ্ছে না, উল্টো দুর্নীতিবাজদের দুর্নীতির দায়ে রাতদিন সাধারণ মানুষ দোষারোপ করছেন সরকারকে।

শুক্রবার দেবহাটায় সদ্য বাস্তবায়িত বেশ কয়েকটি প্রকল্প সরেজমিনে পরিদর্শন গিয়ে এমন অব্যবস্থাপনা এবং দুর্নীতি-অনিয়মের চিত্র দেখা গেছে।

পরিদর্শনের শুরুতে দেবহাটা সদর ও সখিপুর ইউনিয়নের কুড়ুলডাঙ্গায় এক কোটি বাইশ লাখ বত্রিশ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন কার্পেটিং রাস্তার কাজে ব্যাপক অনিয়মের সত্যতা মেলে। ওই রাস্তা নির্মাণে অতি নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার দেখা গেছে। রাস্তাটি নির্মাণ করছেন পটুয়াখালীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আনিসুর রহমানের মালিকানাধীন ট্রেডভক্স ইন্টারন্যাশনাল ঢাকা নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। রাস্তা নির্মাণের শুরুতে বালু ভরাট করে তা একাধিকবার পানিতে ভেজানো এবং রোলার করার বাধ্যতামূলক নির্দেশনা থাকলেও তা করেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। তাছাড়া রাস্তা নির্মাণে যে ইটের ব্যবহার করা হচ্ছে তাও অতি নিম্নমানের। কিছুদিন আগে নিম্নমানের ইট ব্যবহারের কারণে কাজটি বন্ধ করে দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার বাসিন্দারা।

কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আবারও সেই নি¤œমানের ইট রাস্তার নির্মাণ কাজে দেদারছে ব্যবহার করছেন ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

পরবর্তীতে ঘলঘলিয়ায় এডিপির আওতায় নিমার্ণাধীন একটি পুকুরের প্যালাসাইডিং কাজ পরিদর্শনে গিয়ে দেখা যায় একই অবস্থা। এক লক্ষ দশ হাজার টাকা বরাদ্দে ওই প্যালাসাইডিং প্রকল্পটি বাস্তবায়ন করছেন খেজুরবাড়িয়ার আবুল কালামের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সালেহা এন্টার প্রাইজ। অতি নিম্নমানের ইট, বালু ও সিমেন্ট দিয়ে নামমাত্র নির্মাণ করা হয়েছে ওই পুকুরের প্যালাসাইডিং।

শুধু তাই নয়, প্যালাসাইডিং ওয়ালে চতুরতার সাথে মাঝে মধ্যেই ইট ফাঁকা রেখে জানালা সাদৃশ্য করে নির্মাণ করা হয়েছে। আর পলিস্তারা দেয়া হয়েছে ওয়ালের এক পাশে।

পরিদর্শনকালে দুর্নীতি ঢাকতে তড়িঘড়ি করে ওই প্যালাসাইডিং পার্শ্ববর্তী পুকুরের কাঁদা দিয়ে তড়িঘড়ি করে ভরাট দিতে দেখা গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকদের।

এছাড়া উপজেলার টিকেট গ্রামে বহমান খালের ওপর কাঠের ব্রিজ নির্মাণেও ব্যাপক দুর্নীতি ও অনিয়ম করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান সখিপুরের এ.আর সুরাইয়া এন্টারপ্রাইজ।

ব্রিজের কাজ পরিদর্শনে গেলে ঠিকাদারি প্রতিষ্ঠান ও তদারকির দায়িত্বে থাকা এলজিইডির সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেন এলাকার বাসিন্দারা। এসময় দেখা যায় ব্রিজের নিচে যে কংক্রিটের খুুঁটিগুলো স্থাপন করা হয়েছে তা নিম্নমানের ইট, বালু ও সিমেন্ট দিয়ে তৈরী করা হয়েছে। শুধু তাই নয়, এসকল খুঁটি উচ্চতায় ছোট হওয়ায় তাতে বাঁশের টুকরো জুড়ে ব্রিজের পাটাতনের সাথে টানা দেয়া হয়েছে। তাছাড়া ব্রিজটি নির্মাণে যেসব কাঠ ব্যবহার করা হয়েছে তাও অপরিপক্ক ও নিম্নমানের।

এসময় স্থানীয়রা অভিযোগ করে বলেন, নির্মাণ কাজ চলার সময় দুর্নীতি অনিয়মের ব্যাপারে স্থানীয়রা এলজিইডির দায়িত্বরত সংশ্লিষ্ট অফিসারদের বারবার জানান। কিন্তু তাতে কর্ণপাত না করে উল্টো ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে সাফাই গান এলজিইডি কর্তৃপক্ষ। বিভিন্ন সময়ে এধরনের প্রকল্পে দুর্নীতি অনিয়মের অভিযোগ করে এলজিইডির উপজেলা প্রকৌশলী শোভন সরকার সহ সংশ্লিষ্টদের থেকে তেমন কোন সাড়া পায়নি ভুক্তভোগীরা।

উপজেলাকে দুর্নীতিমুক্ত এবং সরকারের উন্নয়ন প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০