বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ আগস্ট ২০২৩, ৩:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানে একাধিক বোমা হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একাধিক বোমা হামলা নয়জন নিহত হয়েছেন। সোমবার (৭ আগস্ট) দেশটির দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে এই হামলাগুলোর ঘটনা ঘটে।

মঙ্গলবার (৮ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে স্থানীয় রাজনীতিবিদসহ সাতজন নিহত হয়েছেন। তারা সবাই গাড়িতে ছিলেন।

অন্য আরেকটি হামলায় দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে দুইজন নিহত হয়েছেন।

বেলুচিস্তান প্রদেশের পুলিশ কর্মকর্তা হায়দার আলী জানিয়েছেন, সোমবার প্রদেশের কেচ শহরে বোমা হামলায় সাতজন নিহত হয়েছেন। হামলার পেছনে কারা ছিল, তা স্পষ্ট নয়। হামলায় নিহত রাজনীতিবিদ ইসহাক ইয়াকুব বেলুচিস্তান আওয়ামী পার্টির নেতা ছিলেন।

আল জাজিরা বলছে, বৈষম্যের অভিযোগ তুলে অনেক বছর ধরেই বেলুচিস্তানের ছোট ছোট বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো এই ধরনের হামলা চালিয়ে আসছে। তারা প্রদেশের সম্পদ ও সম্পদের ন্যায্য অংশের দাবি করে আসছে।

উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী বোমা হামলা

এদিকে উত্তর ওয়াজিরিস্তানে তালেবানের একটি সাবেক ঘাঁটিতে একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ির বিস্ফোরণ ঘটিয়েছে। এতে কাছাকাছি একটি গাড়িতে থাকা বিবাহিত দম্পতি নিহত হন।

স্থানীয় কর্মকর্তা রেহমন্ত উল্লাহ বলেছেন, আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে বোমা হামলার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল বিস্ফোরণের সময় কাছাকাছি ছিল। কিন্তু তারা অক্ষত অবস্থায় সেখান থেকে বের হতে সক্ষম হয়।

এই কর্মকর্তা আরও বলেন, আমরা ধারণা করছি হামলাকারী বিস্ফোরকটি ভুলবশত বিস্ফোরণ ঘটিয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!