বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৫ জুলাই ২০২৩, ৫:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়ে নতুন উচ্চতায় ফারজানা-নাহিদা

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতে দুর্দান্ত পারফর্ম করায় র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। তবে ফারজানা হক পিংকি ও নাহিদা আক্তার গড়েছেন ইতিহাস।
বাংলাদেশের হয়ে ব্যাটিং-বোলিং র‍্যাংকিংয়ে এখন পর্যন্ত সর্বকালের সেরা অবস্থানে আছেন তারা।

আইসিসি প্রকাশিত সবশেষ হালনাগাদে, প্রথম বাংলাদেশি হিসেবে ব্যাটিং র‍্যাংকিংয়ের সেরা বিশে ঢুকেছেন ফারজানা। ৫৬৫ রেটিং পয়েন্ট নিয়ে আট ধাপ এগিয়ে ১৯-এ আছেন তিনি। ভারতের বিপক্ষে টাই হওয়া সেই ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস গড়েন ডানহাতি এই ব্যাটার। খেলেন ১৬০ বলে ৭ চারে ১০৭ রানের ইনিংস।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে আগের সেরা অবস্থানটি ছিল রুমানা আহমেদের। ২০১৭ সালে ফেব্রুয়ারিতে ২৫ নম্বরে ছিলেন তিনি। ফারজানা ছাড়াও বাংলাদেশি ব্যাটারদের মধ্যে উন্নতি হয়েছে শামীমা সুলতানার। ১৬ ধাপ এগিয়ে ৭৩ নম্বরে আছেন এই ওপেনার।

ফারজানার সেঞ্চুরির ম্যাচে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন নাহিদা। ম্যাচ টাই হওয়ার পেছনে তার ভূমিকা ছিল অনন্য। এর প্রতিফলন পড়ল র‍্যাংকিংয়েও। চার ধাপ এগিয়ে ১৯ নম্বরে আছেন বাঁহাতি এই স্পিনার। বাংলাদেশি বোলারদের মধ্যে এটাই সেরা অবস্থান। গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো র‍্যাংকিংয়ের বিশে উঠেছিলেন সালমা খাতুন।

নাহিদা ছাড়াও সুলতানা খাতুন তিন ধাপ এগিয়ে ৫৭, রাবেয়া খান ২৮ ধাপ এগিয়ে ৬৩, ফাহিমা খাতুন ৬ ধাপ এগিয়ে ৭৮ ও মারুফা আক্তার ১ ধাপ এগিয়ে ৮৮ নম্বরে আছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১০

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১১

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১২

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৩

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৪

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৫

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৬

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৭

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৯

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

২০