বাংলাদেশ, শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৪ জুলাই ২০২৩, ৩:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্যামেরা ট্রায়ালে হবে পরীমনির মামলার সাক্ষ্যগ্রহণ

ডেস্ক রিপোর্ট: মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় সাক্ষ্য দিতে আদালতে আসেন চিত্রনায়িকা পরীমনি। তবে এদিন লজ্জায় সেদিনের ঘটনা বর্ণনা করতে পারছিলেন না।
এজন্য আগামী ধার্য তারিখ থেকে মামলার বিচার ক্যামেরা ট্রায়ালে (রুদ্ধদ্বার কক্ষে বিচার) অনুষ্ঠিত হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় পরীমনি আদালতে আসেন। দুপুরে পৌনে একটার দিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালতে তার সাক্ষ্যগ্রহণ দেওয়া শুরু হয়।

এ সময় আদালতে আইনজীবী, সাংবাদিক, পুলিশসহ অনেকে উপস্থিত ছিলেন। এতে সেদিন রাতে বোট ক্লাবে কি ঘটেছিল তার বিস্তারিত তুলে ধরতে ইতস্ততবোধ করছিলেন পরীমনি।

তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী সহিদ উদ্দিন ঢালী বলেন, পরীমনি লজ্জায় অনেক কথা বলতে পারছেন না। এসব কথা বলাও যায় না।

তখন বিচারক বলেন, আপনারা তাহলে মামলার বিচার ক্যামেরা ট্রায়ালে করার আবেদন করেন। যথাযথ ব্যবস্থা নেব।

তখন বিচারক পরীমনির কাছে জানতে চান, আপনি কি সাক্ষ্য দেওয়ার জন্য ফিট আছেন? পরীমনি বলেন, আজকে ফিট না। আমি মানসিকভাবে প্রস্তুত না। আর সবার সামনে এসব কথা বলতে চাচ্ছি না।

এরপর আদালত আগামী ১৩ সেপ্টেম্বর তার অবশিষ্ট সাক্ষ্যের তারিখ ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সহিদ উদ্দিন ঢালী জানান, আজকেই মামলার বিচার ক্যামেরা ট্রায়ালে পরিচালনার আবেদন করব। আশা করছি, আগামী ধার্য তারিখ থেকে মামলাটির বিচার ক্যামেরা ট্রায়ালে অনুষ্ঠিত হবে।

গত বছর ২৯ নভেম্বর পরীমনি এ মামলায় প্রথম দিন সাক্ষ্য দেন। তিনি অসুস্থ থাকায় এরপর কয়েকদফা সাক্ষ্য নেওয়া পিছিয়ে যায়।

এই মামলার আসামি হলেন- নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। এদিন তারা আদালতে হাজিরা দেন। গত বছর ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

এরআগে, ২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন ও অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরীমনি। মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার থানার ইন্সপেক্টর কামাল হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের নতুন কমিটি গঠন

আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-র মর্যাদাপূর্ণ ফেলোশিপ পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার

কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উদযাপন

শ‌্যামনগ‌রে একে‌ত্রে চার স্কুল ছাত্রী নি‌খোঁজ, সর্বশেষ যা জানা গেল

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

তালায় উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কোঅর্ডিনেশন সভা

পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

সাতক্ষীরা প্রাণনাথ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং

মেসিকে ব্রাজিল দলে চান প্রেসিডেন্ট লুলা!

আশাশুনিতে অভিযোজন দুর্গ উদ্বোধন, কী আছে এই দুর্গে?

১০

বিদ্যুৎ বিপর্যয়ের অবসান চাই || তারিক ইসলাম

১১

আশাশুনিতে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া

১২

কয়রায় জৈব সার ব্যবহার ও বারোমাসি সজিনা চাষে প্রশিক্ষণ

১৩

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

১৪

মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়: রোনালদো

১৫

হরমুজ প্রণালীতে স্বস্তির হাওয়া, ঘুরে দাঁড়ানোর আশায় শিল্প ও রপ্তানি খাত

১৬

বিধানসভা নির্বাচনের পর সীমান্তে ৩৬টি ‘পুশ ইন’ ঠেকিয়েছে বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

জাতিসংঘে শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

১৮

১৫ অঞ্চলের নদীবন্দরে সংকেত

১৯

ছয় গোলের রোমাঞ্চে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

২০