বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৬ অক্টোবর ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব ও নান্দনিক উপস্থিতির কারণেও প্রায়ই ভক্তদের নজর কাড়েন তিনি।
এবার শরতের আবেশ ছুঁতে না পারার আক্ষেপ যেন হুমায়ূন আহমেদের বইয়ের পাতায় মিশিয়ে দিলেন এই নায়িকা।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেছেন পরীমণি।
ছবিতে নীল রঙের শাড়িতে একেবারেই অন্যরকম মায়াবী রূপে ধরা দিয়েছেন তিনি। পরিপাটি করে বাঁধা খোঁপা, মুখে মৃদু হাসি আর চোখেমুখে শান্ত এক আবেশ- সব মিলিয়ে যেন শরতের নীল আকাশই নেমে এসেছে তার সাজে।

তবে এই নান্দনিকতার আড়ালেই রয়েছে খানিকটা আক্ষেপ। হাতে হুমায়ূন আহমেদের লেখা ‘তন্দ্রাবিলাস’।
কখনো বইটি বুকে জড়িয়ে, কখনোবা তার পাতা উল্টাতে উল্টাতে ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরেছেন পরীমণি। মনে হয়েছে, কাশবনের শুভ্রতা কিংবা শরতের আকাশ ছুঁতে না পারার অভিমানটুকু এবার বইয়ের পাতাতেই খুঁজে নিচ্ছেন তিনি।

ছবিগুলোর ক্যাপশনে সেই আক্ষেপের কথাই কাব্যিক ভঙ্গিতে লিখেছেন পরীমণি। তিনি লেখেন, ‘না হলো যাওয়া আর কাশবনে, না হলো দেখা শরতের আকাশ। উপায় হলো এই তন্দ্রাবিলাস।’

পরীমণির এই পোস্টে মুগ্ধতা প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগীরা। নীল শাড়িতে নায়িকার মোহনীয় উপস্থিতির পাশাপাশি হুমায়ূন আহমেদের বইকে সঙ্গী করে নেওয়ার বিষয়টিও প্রশংসা কুড়িয়েছে। ব্যস্ত জীবনের ফাঁকে এমন শান্ত, স্নিগ্ধ মুহূর্তে পরীমণিকে দেখে মুগ্ধ হয়েছেন অনেকে।

অভিনয়ে অবশ্য ব্যস্ত সময়ই পার করছেন পরীমণি। সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় নতুন ওয়েব ফিকশন ‘সেপারেশন’-এ কাজ করেছেন তিনি। এর আগে একই নির্মাতার ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

২

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

৩

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

৪

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

৬

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

৭

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

৮

পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন

৯

সাতক্ষীরায় কলেজ শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি

১০

তালায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে বিদ্যুতের খুটিতে বেধে মারধর, কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু!

১১

৩০ ব্যাংকের এটিএম-কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ

১২

গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

১৩

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ

১৪

বিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

১৫

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে সমঝোতা

১৬

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ আটক ৩

১৭

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১৮

আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা

১৯

ভারতে পালানোর প্রস্তুতিকালে জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২

২০